সাইফকে নিয়ে দীপিকার ওপর রেগে গিয়েছিলেন কারিনা! কেন? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 7 September 2018

সাইফকে নিয়ে দীপিকার ওপর রেগে গিয়েছিলেন কারিনা! কেন?

স্বামী সাইফকে নিয়ে দীপিকার ওপর চটে গিয়েছিলেন কারিনা
'তাশান' ছবির শুটিংয়ের সময়ই নাকি সাইফ আলি খানে মজেছিলেন কারিনা কাপুর খান। বিয়ের আগের 'তাশান' ছবির পাশাপাশি ‘কুরবান’ ছবিতেও সাইফ-কারিনাকে একসঙ্গে অভিনয় করতে দেখা যায়। ‘এজেন্ট বিনোদ’ ছবিতেও সাইফের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যায় কারিনাকে। কিন্তু ‘লাভ আজকাল’ ছবিতে সাইফের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চেয়েছিলেন কারিনা, জানেন এই খবর?
শোনা যায়, পরিচালক ইমতিয়াজ আলি নাকি ‘লাভ আজ কাল’ ছবির জন্য প্রথমে সাইফের বিপরীতে কারিনা কাপুরকে কাস্ট করার কথা ভেবেছিলেন। কিন্তু শেষে কারিনাকে বাদ দিয়ে ‘লাভ আজ কাল’ ছবিতে কাস্ট করা হয় দীপিকাকে। যা নিয়ে নাকি অসন্তুষ্ট হয়েছিলেন কারিনা। ‘লাভ আজ কাল’ ছবিতে সাইফের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন বলে পরিচালককে জানালেও, শেষ পর্যন্ত কারিনার জায়গা নেন দীপিকা। যা নিয়ে নাকি দীপিকার ওপর নাকি চটে গিয়েছিলেন তিনি ।
এ বিষয়ে দীপিকা পাডুকনকে প্রশ্ন করা হলে তিনি বলেন, রিয়েল বয়ফ্রেন্ডের সঙ্গে রিলেও সব সময় জুটি বেঁধে অভিনয় করতে হবে, এমন দাবি করা সব সময় উচিত নয়। বাস্তবের বয়ফ্রেন্ড রুপালি পর্দাতেও একইসঙ্গে কাজ করবেন, এমন চিন্তাভাবনা অহেতুক। এই ধরনের আশা কখনও করাও উচিত নয় বলে মন্তব্য করেন দীপিকা। অর্থাৎ ইমতিয়াজের সিনেমায় সাইফের সঙ্গে কারিনার স্ক্রিন শেয়ার করার বায়না নিয়ে সেই সময় দিপ্পি বেবোকে কটাক্ষ করেন বলেই মনে করা হয় বলিউড ক্রিটিকদের তরফে।
পাশাপাশি 'লাভ আজ কাল’ ছবির সেটে বয়ফ্রেন্ড রণবীর কাপুরকে চোখে হারাচ্ছেন কি না, সে বিষয়েও প্রশ্ন করা হয় দীপিকাকে। তিনি বলেন, রণবীরকে তিনি ‘মিস’ করেন সব সময়। কিন্তু, তাই বলে এই নয় যে, সব সিনেমায় রণবীর এবং তিনি একসঙ্গে অভিনয়ের সুযোগ পাবেন। তাই রণবীর কাপুর ক্যারিয়ারের বিষয়ে নিজের কাজ করেন। এবং তিনিও নিজের মতই কাজ করতে ব্যস্ত বলেও জানান দীপিকা।

No comments:

Post a Comment

Post Top Ad