অভিষেক-কারিশমার বিচ্ছেদের কারণ! জেনে নিন - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 7 September 2018

অভিষেক-কারিশমার বিচ্ছেদের কারণ! জেনে নিন

অভিষেক-কারিশমার বিচ্ছেদের কারণ জানা গেলো
বর্তমানে বলিউড সুন্দরী ঐশ্বরিয়ার সঙ্গে সংসার করছেন অমিতাভ বচ্চনপুত্র অভিষেক বচ্চন । ঐশ্বরিয়ার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসার আগে 'দিল তো পাগল হ্যায়'র নায়িকা কারিশমা কাপুরকে আচমকা বিয়ের প্রস্তাব এবং  অনামিকায় হিরের আংটিও পরিয়েছিলেন তিনি। পরে তাদের সম্পর্ক আর বেশি দূর এগোয়নি। কবে কি কারণে তাদের বিচ্ছেদ হয়েছিল সে বিষয়ে মুখ খোলেননি তাদের কেউ।
জিনিউজ জানায়, বলিউডের দুই হাই প্রোফাইল বাড়ির সন্তানদের বাগদান পর্বের পর বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে করিশমা কাপুর বলেন, অভিষেক বচ্চন নাকি আচমকাই তাকে বিয়ের প্রস্তাব দেন। শুধু তাই নয়, অভিষেক যখন তাকে বিয়ের প্রস্তাব এমনকি কোন কিছু বুঝে উঠার আগেই কারিশমার হাতে পরিয়ে দেন হিরের আংটি। অভিষেকের কাছ থেকে আংটি পরে তিনি আর এ বিষয়ে না করেননি।
বচ্চনদের প্রশংসা করে অভিষেককে ‘পারফেক্ট’ মনের মানুষ বলার এক বছরের মাথায় জুনিয়র বচ্চনের সঙ্গে বিচ্ছেদ হয় কারিশমার।
কাপুরদের ঘনিষ্টসূত্র জানায়,  বিয়ের পর করিশমাকে নিয়ে আলাদা থাকতে হবে অভিষেককে। এমনই নাকি দাবি করেছিলেন তিনি। যা শুনে বেঁকে বসেন অভিষেক বচ্চন। বিয়ের পর বাবা-মাকে ছেড়ে কখনওই তিনি স্ত্রী করিশমার সঙ্গে আলাদা সংসার গড়তে পারবেন না বলে জানিয়েছিলেন। এরপরই অভিষেককে বিয়ের সিদ্ধান্ত থেকে করিশমা সরে আসেন বলে শোনা যায়।
এদিকে কারিশমার  সঙ্গে বিচ্ছেদের কয়েক মাসের মধ্যেই ঐশ্বর্য রাই বচ্চনকে বিয়ে করেন অভিষেক । অন্যদিকে কারিশমা গাঁটছড়া বাঁধেন শিল্পপতি সঞ্জয় কাপুরের সঙ্গে। তবে সেই বাঁধনও বেশিদিন স্থায়ী হয়নি। সামাইরা এবং কিয়ানের জন্মের পর পরই সঞ্জয় কাপুরের সঙ্গে বিচ্ছেদের মামলা ঠুকে দেন কারিশমা।

No comments:

Post a Comment

Post Top Ad