টানা তিন ম্যাচে হোঁচট খেল বার্সেলোনা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 30 September 2018

টানা তিন ম্যাচে হোঁচট খেল বার্সেলোনা

জিরোনার বিপক্ষে ড্র দিয়ে শুরু, মাঝে লেগানেসের বিপক্ষে হার, আর অ্যাতলেটিকো বিলবাওয়ের সাথে ড্র করে টানা তিন ম্যাচে হোঁচট খেল বার্সেলোনা।

এরপর দ্বিতীয়ার্ধে মেসিকে মাঠে নামান বার্সা কোচ ভালভার্দে। তিনি আসায় বার্সার আক্রমণ বাড়ে। ঘরের মাঠে ভরা দর্শকদের সামনে আক্রমণের পর আক্রমণ করে বিলবাওকে ত্রস্ত করে রাখে মেসি-কুতিনহোরা। কিন্তু গোল শোধ দিতে পারছিল না বার্সা। ম্যাচের ৮৪ মিনিটের মাথায় দলের হয়ে স্বস্তির গোলটি করেন মুনির হাদ্দাদি। তার গোলেই সমতা নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।শনিবার (২৯ সেপ্টেম্বর) রাতে ন্যু ক্যাম্পে অ্যাথলেটিকো বিলবাওর বিপক্ষে খেলতে নামে ভালভার্দের শিষ্যরা। ম্যাচের প্রথমার্ধে ৪১ মিনিটে গোল করে এগিয়ে যায় অ্যাথলেটিকো বিলবাও। ডি মারকোস প্রথম এগিয়ে নেন দলকে। প্রথমার্ধে মেসি ছিলেন না বার্সার একাদশে। তারই খেসারত দিতে হয়েছে বার্সাকে।
ম্যাচে অবশ্য বার্সার আক্রমণ ছিল চোখে পড়ার মতো। পুরো ম্যাচে ৭০ ভাগ বল পায়ে রাখে বার্সা। গোলের মুখে শট নেয় মোট ১৬টি। এর মধ্যে আটটি শট লক্ষ্যে রাখতে পারে তারা। বাকি আটটি শট বাইরে ছিল। ম্যাচে বার্সার পাওয়া একমাত্র গোলটিতে অবশ্য মেসির সহায়তা আছে।

No comments:

Post a Comment

Post Top Ad