দেখলে চমকে যাবেন_ একি লাড্ডু! একটি লাড্ডু আর কতই বা বড় হতে পারে? ভারতে এমন এক লাড্ডু বানানো হয়েছে, যার কথা শুনলে পিলে চমকে যাবে। ৮ হাজার ৩৬৯ কেজি ওজনের লাড্ডু বানিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে নাম উঠেছে ভারতের এক মিষ্টির দোকানের। প্রতি বছরের মতো এবারও বিশাল আকার এই লাড্ডু বানায় ভারতের অল্প্রব্দপ্রদেশের তাপেশ্বরম
এলাকার শ্রীভক্ত অঞ্জনা সুইটস নামে এক মিষ্টির দোকান। গত ১৫ সেপ্টেম্বর গণেশ চতুর্থী উৎসব উপলক্ষে এই বিশাল আকৃতির মিষ্টি বানানো হয়। এর পর গণপতি উৎসব উপলক্ষে সেই মিষ্টি পাঠানো হয় বিশাখাপত্তমে।
শ্রীভক্ত অঞ্জনা সুইটসের মালিক সালাদি ভেংকটেশ্বর রাও বলেন, 'আমাদের কর্মচারী, লোকজনের সহায়তা ও ভগবান গণেশের আশীর্বাদে টানা পাঁচ বছরের মতো এ বছরও আমরা রেকর্ড গড়লাম।'
উল্লেখ্য, ২০১১ সালে ৫ হাজার ৫৭০ কেজি, ২০১২ সালে ৬ হাজার ৫৯৯ কেজি, ২০১৩ সালে ৭ হাজার ১৩২ কেজি এবং গত বছর ২০১৪ সালে ৭ হাজার ৮৫৮ কেজি ওজনের লাড্ডু বানিয়ে রেকর্ড গড়েছিল মিষ্টির এ দোকানটি। এবার বানিয়েছে ৮ হাজার ৩৬৯ কেজি ওজনের লাড্ডু।
১৫ জন কারিগর ১২ ঘণ্টা কাজ করে বিশাল আকারের ওই লাড্ডুটি বানিয়েছেন। এতে ব্যয় হয়েছে সাড়ে ১৬ লাখ রুপি। ২ হাজার ৯০০ কেজি চিনি, ২ হাজার ৩০০ কেজি ডাল, ১ হাজার ১০০ কেজি ঘি, ৭০০ কেজি মিছরি, ৮০০ কেজি কাজু-কিশমিশ, ৪০ কেজি এলাচি এবং ১০ কেজি কর্পূর দিয়ে লাড্ডুটি বানানো হয়েছে।
এই লাড্ডু ছাড়া আরও একটি লাড্ডু তৈরি করেছে ওই মিষ্টির দোকানটি। সেটির ওজন ৬ হাজার ৩০০ কেজি। লাড্ডুটি পাঠানো হয়েছিল বিজয়াওয়াদার ডাণ্ডি গণেশ সমিতির মন্দিরে।
সালাদি ভেংকটেশ্বর রাও বলেছেন, ভবিষ্যতে ৫০০ কেজি ওজনের মিষ্টি জাতীয় 'কোভা' বানানোর লক্ষ্য রয়েছে তাদের। সেটি মহারাষ্ট্রের সাঁইবাবার সিরিধিতে পাঠানো হবে বলে জানান তিনি। সূত্র :এনডিটিভি।

No comments:
Post a Comment