সেক্স নিয়ে বিপাশা একি বললেন?! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 7 September 2018

সেক্স নিয়ে বিপাশা একি বললেন?!


বয়স ৩৯। বলিউডের সেক্সসিম্বল অভিনেত্রী হিসেবেই তাকে চিনে ভক্তরা। বলছি বাঙালি কন্যা বিপাশা বসু-এর কথা। ২০১৬ সালের ৩০ এপ্রিল মাসে বিপাশা বসু এবং কর্ণ সিংহ গ্রোভার বিয়ে করেন। তার পর থেকেই তাদের নানা ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় দেখেছন দর্শক।
তবে বিয়ের পর থেকেই নতুন কোন কাজে আর দেখা যাচ্ছে না বিপাশাকে। স্বামী অভিনেতা করণ সিং গ্রোভারের সঙ্গে গত এক বছর কেবল বিভিন্ন দেশ ভ্রমণ করেই কাটিয়েছেন তিনি।

সম্প্রতি বলিউডে ফেরার ঘোষণা দিয়েছেন বিপাশা বসু। তারই ধারাবাহিকতায় সম্প্রতি একটি চ্যানেলকে সাক্ষাৎকার দিয়েছেন তিনি। সেখানে বিপাশা তার ব্যক্তিগত ও বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে বোমাই ফাটালেন তিনি।
বরাবরই অবশ্য খোলামেলা কথা বলতে পছন্দ করেন বলিউডের এই সেক্সসিম্বল অভিনেত্রী। আর তাই এবার সেক্স নিয়ে কথা বলতেও দ্বিধা করলেন না এই নায়িকা।
সম্পর্ক ও সেক্স নিয়ে প্রশ্ন করতেই বিপাশা বলেন, আমি মনে করি যেকোনো সম্পর্ক খোলামেলা হওয়া উচিত। না হলে সে সম্পর্কের নীতিবোধ নিয়ে প্রশ্ন থেকে যায়। আমি মনে করি সেক্স সম্পর্কের একটি অংশ। আমরা সব সময় সেক্স নিয়ে কথা বলতে লজ্জাবোধ করি। এটা ঠিক নয়। কারণ সেক্স সম্পর্কে বিভিন্ন বিষয় না জানার ফলে সমস্যায় পড়তে হয়। বিশেষ করে নারীদের। সুতরাং সেক্স সম্পর্কে খোলামেলা কথা বলা উচিত। এটি পাঠ্যবইয়ের মধ্যেও অন্তর্ভূক্ত করা যেতে পারে। আমি মনে করি জীবনের এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে লুকোচুরির কিছু নেই।

No comments:

Post a Comment

Post Top Ad