স্তন বড়ো করতে ভিক্ষা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 7 September 2018

স্তন বড়ো করতে ভিক্ষা


 স্তন বড়ো করতে ভিক্ষা
নিজের স্তনের আকার বৃদ্ধির জন্য টাকা যোগাড় করতে ভিক্ষায় নেমেছেন যুক্তরাষ্ট্রের ক্রিস্টিনা এনড্রিউ নামে এক নারী। হাতে প্ল্যাকার্ড নিয়ে ফ্লোরিডার রাস্তায় তিনি এখন জনে জনে ভিক্ষা চেয়ে বেড়াচ্ছেন। সাধারণত অন্ন বস্ত্র বাসস্থানের চাহিদা না মেটাতে পেরেই মানুষ ভিক্ষাবৃত্তিতে জড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্রের ক্রিস্টিনা এনড্রিউ নামে এক ভিক্ষুক ভিক্ষাবৃত্তিতে নেমেছেন অভিনব এই উদ্দেশ্যে। ফ্লোরিডার এক ব্যস্ত রাস্তায় ভিক্ষারত ওই নারী একটি প্ল্যাকার্ডে নিজের উদ্দেশ্যের কথা লিখে সবার কাছে অর্থ সাহায্য কামনা করছেন। তার প্ল্যাকার্ডে লেখা, আমার খাদ্য কিংবা আশ্রয়ের প্রয়োজন নেই। স্তনের আকার করতেই অর্থ প্রয়োজন। এ বিষয়ে ক্রিস্টিনা জানান, গত বৃহস্পতিবার ফ্লোরিডার পেনসাকোলা রোডের কোণায় দাঁড়িয়ে ভিক্ষা করে তিনি কিছু অর্থ জমিয়েছেন। ক্রিস্টিনা বলেন, ‘আমি শুধু চাই আমার বুক যেন উন্নত হয়। কারণ আমার যা আছে তাতে আমি খুশি নই। আর যেহেতু আমার টাকা নেই তাই এটাই ভালো পন্থা। মানুষ গৃহহীন চিহ্ন লাগিয়ে ভিক্ষা করে। আমি তা নই বরং তাদের চেয়ে সৎ। কারণ আমি সত্যি কথা বলছি।’

No comments:

Post a Comment

Post Top Ad