বিদেশ ভ্রমণ কবে জানাবে হাতের রেখা! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 29 September 2018

বিদেশ ভ্রমণ কবে জানাবে হাতের রেখা!

বিদেশ ভ্রমণ কবে জানাবে হাতের রেখা!
ভ্রমণ করাটাই অনন্দের। আর যদি সেই সেটি হয় বিদেশে ভ্রমণ! তা পড়াশুনার সূত্রে হোক কিংবা ঘুরতে যাওয়াই হোক। সাম্প্রতিককালে বিদেশে সেটল হওয়ার বিষয়টি তো এখন হাল ফ্যাশন।
সকলেই থাকেন সুযোগের অপেক্ষায়। কিন্তু এই সম্পূর্ণ বিষয়টিই নির্ভর করে আপনার হস্তরেখার উপরে।
তথ্যপ্রযুক্তির কর্মীদের কাছেও আসে এই সুযোগ সহজেই। ক্যারিয়ারের উন্নতির জন্য তথ্যপ্রযুক্তির কর্মীরা মুখিয়ে থাকেন। কেউ কেউ পেয়ে যান সেই সুবর্ণ সুযোগও। কারো কারো আবার লাস্ট মোমেন্টে ভেস্তে যায় সম্পূর্ণ বিষয়টি। কিভাবে ভাগ্যের সঙ্গে সংযুক্ত এই বিষয়টি?
বিদেশ যাত্রার ক্ষেত্রে হাতে কনিষ্ঠ আঙ্গুলের নীচে থাকা মাউন্ট অফ মুন বিশেষ গুরুত্বপূর্ণ। এই রেখাটি মনের জোর ও কল্পনা শক্তি অনেকাংশে বাড়িয়ে দিতে সাহায্য করে। এই রেখা যত স্পষ্ট হবে তত বিদেশ যাওয়ার পথ আরও স্বচ্ছ হবে।
এই রেখার উপরেই থাকে হৃদয় রেখা। আয়ুরেখা থেকে কোনো লাইন যদি মাউন্ট অফ মুনের দিকে যায় তাহলে সেই ব্যক্তি বিদেশে স্থায়ীভাবে বসবাস করতে পারেন। একইসঙ্গে মাউন্ট অফ মুনের থেকে রেখা বেরিয়ে মাউন্ট অফ জুপিটারে গিয়ে মিশলে বোঝা যাবে ওই ব্যক্তির বিদেশ সফর যথেষ্ট ফলপ্রসু হবে।
এছাড়া কোনো ব্যক্তির বিদেশ সফরের উপরে বৃহস্পতির ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ।
সূত্র: বাংলাদেশ প্রতিদিন

No comments:

Post a Comment

Post Top Ad