চাকরির শুরুতে বেশ আকর্ষণীয় বেতন দেওয়া হয়। তবে এ ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা লাগবে। সেই চাকরি পাওয়াটাও আবার এত সহজ ব্যাপার না। কারণ সেই কাঙ্ক্ষিত চাকরির জন্য অনেকেই আবেদন করে থাকেন। সেখান থেকে নেওয়া হয় হাতে গোনা কয়েকজন।
হ্যাঁ, যুক্তরাষ্ট্রে মহাকাশ গবেষণা সংস্থায় (নাসা) চাকরির কথা বলা হচ্ছে। গত মাসে নাসা যখন নভোচারীদের নতুন একটি ব্যাচ চালু করেছে, তখন আবেদন জমা পড়েছিল ১৮ হাজার ৩০০টি। সেখান থেকে মাত্র ১২ জনকে প্রশিক্ষণের জন্য বাছাই করা হয়। সংবাদমাধ্যম সিএনএন জানাচ্ছে এই চাকরি সম্পর্কে আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য।
যোগ্যতা ও বাছাই পদ্ধতি
আবেদনকারীর অবশ্যই বিজ্ঞান, প্রযুক্তি অথবা গণিত বিষয়ে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে। পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি এবং কাজের অভিজ্ঞতাও লাগবে। নাসা নভোচারীদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়। চিকিৎসক, সমুদ্রবিজ্ঞানী এমনকি পশু চিকিৎসকের প্রাথমিক বিষয়গুলো শিক্ষা দেওয়া হয় নভোচারীদের।
প্রার্থীদের শারীরিক উচ্চতা, ভালো দৃষ্টিশক্তি, রক্তচাপ পরীক্ষা করে দেখা হয়। উচ্চতা হতে হবে ৫ ফুট ২ ইঞ্চি থেকে ৬ ফুট ৩ ইঞ্চির মধ্যে। আর রক্তচাপ থাকতে হবে ৯০ বাই ১৪০-এর মধ্যে।
আবেদনকারীকে এসব পরীক্ষায় পাস করতে হবে। এ ছাড়া ইন্টারভিউ বোর্ডে বসতে হবে বেশ কয়েকবার। সেখানে ইন্টারভিউ বোর্ডের মন জয় করতে হবে প্রার্থীদের।
যেভাবে প্রশিক্ষণ দেওয়া হয়
চূড়ান্ত বাছাইয়ের পর দুই বছরের প্রশিক্ষণ দেওয়া হয়। এই প্রশিক্ষণ দেখে মনে হবে চার বছরের পড়াশোনা দুই বছরেই করানো হচ্ছে। ক্লাসের পাশাপাশি তাঁদের বিভিন্ন শারীরিক প্রশিক্ষণ দেওয়া হয়। প্রতিদিন কমপক্ষে ২৫ মিটার সাঁতার কাটতে হয়। ফ্লাইট সুট ও টেনিস খেলার জুতা পরে পানিতে লাফালাফিও করতে হয়।
জেট বিমান থেকে প্রতিদিন ৪০ বার ওঠানামা করতে হয়। জিরো গ্র্যাভিটির মতো পরিবেশে চলে এই মহড়া। নভোচারীদের রুশ ভাষাও শিখতে হয়।
এই দুই বছরের প্রশিক্ষণ শেষ হওয়ার পরও মহাকাশের কাজের রকম ভেদে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। নভোচারীদের কোনো কাজ শেষ করতে যদি ছয় মাসের মতো সময় লাগে, তাহলে আরো দুই থেকে তিন বছরের অতিরিক্ত প্রশিক্ষণ দেওয়া হয়।
মহাকাশে তাঁরা কী করেন
মহাকাশে নভোচারীদের আগে থেকেই কাজ নির্দিষ্ট করে দেওয়া থাকে। এ সময় তাঁরা বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা চালানো, গবেষণা করা ও বিভিন্ন যন্ত্রাংশ মেরামত করেন। পরিবারের সঙ্গে কথা বলা, স্পেসে ছবি তোলা ও ভিডিও করার জন্য খুব কম সময়ই তাঁরা পান।
মহাকাশে হাঁটার সময়ে নভোচারীদের একধরনের বাতাসে ভরা সাদা স্যুট দেওয়া হয়। সেগুলো দেখতে অনেকটাই সিনেমায় দেখা স্যুটগুলোর মতোই। মজার ব্যাপার হলো, মহাকাশে একজন নভোচারীর কাজ নিয়ে একই সময়ে পৃথিবীতে এক হাজারজন কাজ করেন।
বেতন কত
প্রশিক্ষণ শেষে এই নভোচারীদের বেতন হিসেবে এক বছরে ৬৬ হাজার ২৬ ডলার থেকে এক লাখ ৪৪ হাজার ৫৬৬ ডলার দেওয়া হয়। প্রাতিষ্ঠানিক ভালো ফলাফল ও কাজের দক্ষতা অনুযায়ী এই বেতন নির্ধারণ করা হয়। একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বেতন বছরে এক লাখ ৫০ হাজার ৬৩ ডলার। তবে সামরিক বাহিনীর কেউ হলে সে ক্ষেত্রে সামরিক বাহিনীর বেতন স্কেলে এই বেতন নির্ধারণ হয়।
ব্যক্তিগতভাবে অর্থ কামানোর ব্যাপারে নাসার রয়েছে বেশ কিছু নিষেধাজ্ঞা। নভোচারীদের কেউ বই লিখে সম্মানী অথবা কোথায় বক্তৃতা দিয়ে কোনো ধরনের অর্থ নিতে পারবেন না। এমনকি কোনো ধরনের উপহারও নিতে পারবেন না।

No comments:
Post a Comment