‘সে আমাকে বাজে ভাবে স্পর্শ করেছিল’ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 25 September 2018

‘সে আমাকে বাজে ভাবে স্পর্শ করেছিল’

‘সে আমাকে বাজে ভাবে স্পর্শ করেছিল’
বাঙালি কন্যা তনুশ্রী দত্ত। ২০০৫ সালে ইমরান হাশমির সঙ্গে জুটি বেঁধে ‘আশিক বানায়া আপনে’ ছবি দিয়ে বলিউডে যাত্রা শুরু করেন। সেই ছবিটি ‘সুপার হিট’ হয়েছিল। শুধু মডেলিং কিংবা অভিনয়ই নয়, নাচ-গানেও ছিলেন সমান পারদর্শী। এই বলিউড নায়িকা সম্প্রতি যৌন হেনস্তা নিয়ে মুখ খুলেছেন।
যদিও গত বছর থেকেই #MeToo মুভমেন্টের কারণে সচেতন হয়েছেন অনেক নারী। সকল অভিনেতা, পরিচালক, প্রযোজকের বিরুদ্ধে মুখ খোলার সাহস দেখিয়েছেন অনেকেই। অপরদিকে, ক্যারিয়ারের ভয়ে এ বিষয়ে মুখ খুলতে অনেকেই আবার নারাজ।
কিন্তু, এবার নিজের যৌন হেনস্তা নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তনুশ্রী জানিয়েছেন, হলিউডে #MeToo ক্যাম্পেইন শুরুর আগেই তিনি বলিউডে নিজের হেনস্তা নিয়ে কথা বলেছিলেন।
তিনি জানান, ২০০৮ সালে ‘হর্ন ওকে প্লিজ’ ছবির শুটিং চলাকালীন তার সঙ্গে একজন অভিনেতা দুর্ব্যবহার করেছিলেন। সেই ঘটনাটি তিনি টিভিতেও বলেছিলেন। সিনেমাটির একটি গানের দৃশ্যের শুটিংয়ের সময় সেই অভিনেতা তনুশ্রীকে বাজে ভাবে স্পর্শ করছিলেন।
এখানেই শেষ নয়, গানটিতে অতিরিক্ত ঘনিষ্ঠ দৃশ্য যোগ করার জন্য সেই অভিনেতা কোরিওগ্রাফারকে অনুরোধও করেছিল বলে জানান তনুশ্রী।
পরবর্তীতে সেই গানটির শুটিং ফেলে রেখে চলে আসেন তিনি। পরে সেই ব্যক্তি একটি পলিটিক্যাল পার্টির কিছু ছেলেকে ডেকে নিয়ে এসে তনুশ্রীর গাড়ি ভাঙচুর করে। এর কারণ একটাই নায়িকা তনুশ্রী তার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে শুট করবেন না বলে স্পষ্ট জানিয়েছিলেন।

No comments:

Post a Comment

Post Top Ad