নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত প্রধানমন্ত্রী! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 25 September 2018

নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত প্রধানমন্ত্রী!

নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত মোদি!
নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম প্রস্তাব করলেন বিজেপি নেত্রী। 'আয়ুষ্মান ভারত' প্রকল্পের জন্য নরেন্দ্র মোদীর নাম নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রস্তাব করলেন তামিলনাড়ু বিজেপির সভানেত্রী তামিলাইসাই সৌন্দররাজন। নোবেল শান্তি পুরস্কারের জন্য মোদীর নাম প্রস্তাব করেছেন টি সৌন্দররাজনের স্ত্রী পি সৌন্দররাজনও। একটি বেসরকারি মেডিক্যাল কলেজের নেফ্রলজির অধ্যাপক তিনি।
তামিলনাড়ু বিজেপি সভানেত্রীর দফতর থেকে প্রকাশিত এক প্রেস বিবৃতিতে বলা হয়েছে, 'বিশ্বের সব থেকে বড় স্বাস্থ্য যোজনা আয়ুষ্মান ভারত চালু করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছেন তামিলসাই সৌন্দররাজন।'
বিবৃতিতে এই প্রকল্পকে 'যুগান্তকারী' ও 'দূরদৃষ্টিসম্পন্ন' বলেও দাবি করা হয়েছে। রোববার আয়ুষ্মান ভারত প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রকল্পের আওতায় দেশের প্রায় ৫০ কোটি মানুষ বিনামূল্য ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্যবিমা পাবেন।
২০১৯ সালের নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ওই বছরেরই ৩১ জানুয়ারি। সেপ্টেম্বরে শুরু হয় মনোনয়ন পাঠানোর প্রক্রিয়া। দেশের অন্যান্য সাংসদ ও মন্ত্রীদেরও তাঁর নাম মনোনয়নের আবেদন জানিয়েছেন তিনি।

No comments:

Post a Comment

Post Top Ad