এবার কৌশানির মোবাইল পাসওয়ার্ড ফাঁস করলেন বনি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 4 September 2018

এবার কৌশানির মোবাইল পাসওয়ার্ড ফাঁস করলেন বনি

টালিগঞ্জের তারকা বনি আর কৌশানি। টালিপাড়ায় এই দুই সেলেব কাপলে সম্পর্ক নিয়ে চর্চা তো রয়েছই। একদিকে, কৌশানির মতো স্মার্ট, সুন্দরী নায়িকা। অন্যদিকে, বনি সেনগুপ্তর মতো চকোলেট বয়। সব মিলিয়ে এই সেলেব জুটিকে এক্কেবারে পারফেক্ট কাপল বলেই বলেন অনেকে।
অফস্ক্রিন এই কাপল এর আগেও রুপালি পর্দায় একসঙ্গে ধরা দিয়েছেন। আর তাদের অফস্ক্রিন কেমিস্ট্রিও কিন্তু টলি টাউনে আলোচ্য বিষয়। আর এবার নিজেদের জীবন নিয়ে নানা কথা, যা এতদিন শুধুই তাঁদের দু’জনের মধ্যেই ছিল তা প্রকাশ্যে জানিয়ে দিলেন তারা। হাটে হাড়ি ভাঙলেন এই দুই সেলেব কাপল।
এবার খুনসুটি করতে করতেই ফাঁস করে ফেললেন একে অপরের মোবাইলের পাসওয়ার্ড। তবে তা সঠিক কিনা সেটা জানা যায়নি। গোটা বিষয়টাই ঘটেছে মজার ছলে। আর সেখানেই কৌশানিও এও জানিয়েছেন যে, বনির নাকি অনেক গার্লফ্রেন্ড রয়েছে। আর সেই কারণেই তিনি বনির ফোনে হাত দেন না। যদি কৌশানির জন্য তাঁদের সঙ্গে বনির মনোমালিন্য হয়ে যায়।
আসলে সামনেই মুক্তি পেতে চলেছে বনি ও কৌশানি অভিনীত সিনেমা ‘গার্লফ্রেন্ড’। ছবি মুক্তির আগে অভিনব পদ্ধতিতে প্রচার শুরু করেছেন তারা। যেখানে বনি ও কৌশানি নিজেদের জীবনের নানা খুটিনাটি তুলে ধরেছেন। ‘হোয়াটস অন মাই ফোন’নামে ভিডিওটি ইউটিউবে পোস্ট করা হয়েছে। বনি ও কৌশানি তাদের জীবনের কোন কোন তথ্য ফাঁস করলেন জানতে অবশ্যই দেখতে হবে সেই ভিডিও।



No comments:

Post a Comment

Post Top Ad