রিয়াদের জন্য মন কাঁদছে গেইলের - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 4 September 2018

রিয়াদের জন্য মন কাঁদছে গেইলের

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) নিজের শেষ ম্যাচের অপেক্ষায় আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। গ্রুপ পর্বে বার্বাডোজ ট্রাইডেন্টসের মুখোমুখি হবে তার দল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস।

টুর্নামেন্টে বাকি ম্যাচগুলোতে রিয়াদকে না পাওয়ায় মন কাঁদছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের অধিনায়ক ক্রিস গেইলের। জানালেন মাহমুদউল্লাহর শূন্যতা ভীষণ অনুভব করবেন তিনি।বার্বাডোজের সাথে ম্যাচটিই তার সিপিএল’র শেষ ম্যাচ। কেননা দরজায় কড়া নাড়ছে এশিয়া কাপ। ফলে এশিয়া কাপে অংশ নিতে বাংলাদেশ দলের সাথে যোগ দিতে হবে রিয়াদকে। বার্বাডোজের বিপক্ষে খেলে ৭ তারিখ দেশে ফেরার কথা রয়েছে মিস্টার কুলের।
গত ম্যাচে হেরে গেলে প্লে-অফ খেলতে কঠিন সমীকরণের মুখে পড়তে হতো সেন্ট কিটস অ্যান্ড নেভিসকে। তবে তা হতে দেননি মাহমুদউল্লাহ। শেষ দিকে ১১ বলে ২টি করে চার ও ছক্কায় ২৮ রানের ঝড়ো ইনিংস খেলে জিতিয়ে মাঠ ছেড়েছেন তিনি। দলকে রেখেছেন পয়েন্ট টেবিলের চারে।
ম্যাচ শেষে গেইল বলেন, জয়টা দল ও আমাদের সমর্থকদের জন্য স্বস্তির। পূর্ণ পয়েন্ট নিয়ে নিরাপদে অবস্থান করা আমাদের জরুরি ছিল। সেটা আমরা পেরেছি। মাহমুদউল্লাহ ও ডুসেন অসাধারণ খেলেছে। তবে দুর্ভাগ্য আরেকটি ম্যাচের পর আমরা মাহমুদউল্লাহকে পাব না। সে দেশে ফিরে যাবে। অন্য কারও দায়িত্ব নেয়ার সুযোগ হচ্ছে।
তিনি বলেন, ম্যাচটি নিয়ে আমরা সিরিয়াস ছিলাম। বারবার আবহাওয়া পর্যবেক্ষণ করছিলাম। আকাশের অবস্থা খুব একটা ভালো ছিল না। এ কারণে টস জিতেও আগে ফিল্ডিং নিয়েছিলাম। শেষ পর্যন্ত আমরা জিতেছি। তবে এখনও দল হিসেবে সেরাটা খেলতে পারিনি। যে সুযোগ পাবে তাকে তা কাজে লাগাতে হবে।
এখন পর্যন্ত সিপিএলে ৯ ম্যাচ খেলে চারটিতে জিতে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে আছে প্যাট্রিয়টস।

No comments:

Post a Comment

Post Top Ad