ঘরে সেক্সটয় দেখে স্বামীকে বেধড়ক পেটালেন স্ত্রী! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 14 September 2018

ঘরে সেক্সটয় দেখে স্বামীকে বেধড়ক পেটালেন স্ত্রী!

ঘরে সেক্সটয় দেখে স্বামীকে বেধড়ক পেটালেন স্ত্রী!
“নারী চরিত্র বেজায় জটিল, কিছুই বুঝতে পারবে না, ওরা কোনও আইন মানে না…।” সত্যিই বোধহয় তাই! অন্তত এমন ঘটনার পরে তো তাই মনে হয়।
কয়েক দিন আগে নিছক আনন্দের বশেই নিজের স্ত্রীকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন ফ্লোরিডার বাসিন্দা জোসুয়া সিনক্লেয়ার। সারাদিন ঘুরে বেড়ানোর পর কেই বা আর জানত, ঘরের মধ্যে তার জন্য এমনও কিছু অপেক্ষা করে আছে। আর সেই অনাহুত চমকের জেরেই মধুর সম্পর্ক চূড়ান্ত তিক্ততার দিকে পা বাড়াল।
পুলিশ সূত্রে জানা গেছে, চাও গাও (৪৮) নামে ওই মহিলা ঘরে ফিরেই দেখেন বিছানার উপরে একটি সেক্স টয় পড়ে আছে। এই দৃশ্য দেখেই তিনি অগ্নিশর্মা হয়ে ওঠেন। জোসুয়াকে জিজ্ঞেস করে তিনি জানতে পারেন, সে তার স্ত্রীর জন্যই এই বস্তুটি নিয়ে এসেছে। ব্যাস, এরপর আর আটকায় কে? টানা ৩০ মিনিট ধরে চলল বেদম প্রহার। অভিযোগের তালিকায় কিল, চড়, ঘুষি তো ছিলই, উপরন্তু গোটা মুখে সুচ ফুটিয়ে দেওয়া হয়েছিল।
শেষকালে কার্যত বাধ্য হয়েই পুলিশের শরণাপন্ন হন জোসুয়া। পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন, “সেই সময় চাও প্রচন্ড ক্ষিপ্ত হয়ে উঠেছিল। আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করছিল। তারপরে আধঘণ্টা ধরে আমার উপরে নির্যাতন চালানো হয়। সেই সঙ্গে সারা মুখে সুচও ফুটিয়ে দিয়েছে।”
জোসুয়ার ডান চোখে, ঠোঁটে, নাকে এবং কপালে গভীর ক্ষতচিহ্নের কথা জানিয়েছে পুলিশ। নির্যাতনের দায়ে ওই মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad