ধোনির বিরুদ্ধে অভিযোগ!! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 14 September 2018

ধোনির বিরুদ্ধে অভিযোগ!!

ধোনির বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার  অভিযোগ
মহেন্দ্র সিং ধোনি ম্যাচ  গড়াপেটার করেছেন বলে দাবি তুলেছেন দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশন ও ভারতীয় দলের সাবেক ম্যানেজার সুনীল দেব। তিন বলছেন, ২০১৪ সালে ম্যানচেস্টারে খেলা ভারত-ইংল্যান্ড টেস্টটি ‘পাতানো’ ছিল।

ভারতীয় পত্রিকা ডেইলি সান স্টারের স্টিং অপারেশনে তিনি এই কথা বলেন। রবিবার ভারতের প্রেসক্লাবে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এই স্টিং অপারেশনের ভিডিও প্রদর্শন করা হয়। সেই সময়ে ভারতীয় দলের ম্যানেজারের দায়িত্বে থাকা সুনীল স্টিং অপারেশনের ভিডিওতে বলেন, বৃষ্টি ও পিচের কারণে আমরা টিম মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম আগে বোলিং করবো। কিন্তু আমরা বিস্মিত হয়ে দেখলাম ধোনি আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিল। তিনি আরো যোগ করেন, সাবেক ইংলিশ অধিনায়ক জিওফ্রে বয়কটও বিস্মিত হয়েছিলেন।

সুনীল বলেন, ধোনি ইচ্ছা করে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল এবং তিনি শতভাগ নিশ্চিত সেই সময়ের টেস্ট দলের অধিনায়ক ম্যাচটা ফিক্স করেছিলেন। ম্যানচেস্টারের ওই টেস্টে ইনিংস ও ৫৪ রানে হেরেছিল ভারত।

No comments:

Post a Comment

Post Top Ad