টেস্টি টেস্টি ইয়ামি ইয়ামি ‘হামি’ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 13 September 2018

টেস্টি টেস্টি ইয়ামি ইয়ামি ‘হামি’


খাওনা যত আলুর চপ, তার থেকেও টেস্টি টেস্টি ইয়ামি ইয়ামি ‘হামি’। ট্রেলারের পর মুক্তি পেল ‘হামি’ টাইট্রেল ট্রাক। সঙ্গীত পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায়ের পরিচালনায় গানটি গেয়েছেন বাবুল সুপ্রিয়। যে গানের একটাই কথা সব মুশকিলের আসান হবে শুধু একটা ‘হামি’তে।
উষ্ণ গরমে আদরের ‘হামি’ নিয়ে আসছেন শিবপ্রসাদ ও নন্দিতা। পরিচালকদ্বয় বলছেন, ‘হামি’ হচ্ছে ‘রামধনু’-র সিক্যুয়াল। আগেরবার দেখানো হয়েছিল, বাচ্চাকে শহরের এক নামী ইংরেজি মাধ্যম ইস্কুলে ভর্তি করানো নিয়ে বাবা-মায়ের লড়াই। আর এবার দেখানো হবে, অভিভাবকদের টানাপোড়েন ও স্কুলের রাজনীতি। যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিন খুদে, ব্রত, তিয়াসা ও অভিরাজ।

”গল্পটা অনেকদিন ধরেই মাথায় ছিল। ‘পোস্ত’র অভিশনের সময় বাচ্চা গুলিকে দেখে এত পছন্দ হয়ে গেল, যে আর তর সইল না। ওরা যদি বড় হয়ে যায়। তাহলে কি হবে! এই ভেবেই ছবিটা এখন করছি” হাসতে হাসতে, জানালেন শিব প্রসাদ। সঙ্গে এটাও বললেন, “এই ছবি চুম্বক নাকি ব্রত। ওর কথা শুরু করলে নাকি সেটের কাউকেই কথা বলতে দেয় না। এমনকি পরিচালকদেরও নয়।
‘পোস্ত’-এর অডিশনের সময় ব্রত আমাকে শক্তি চট্টোপাধ্যায়ের ‘অবণী বাড়ি আছ’ শুনিয়ে ছিল। তারপর জাস্ট ছিটকে গিয়েছিলাম।” নন্দিতা জানান, ” ‘রামধনু” তে দেখানো হয়েছিল স্কুলে ভর্তির আগের ঘটনা। আর এখানে দেখান হবে, স্কুলে ভর্তির পর অভিভাবকদের মধ্যে যে সম্পর্ক তৈরি হয়, তার ঝলক। এই সিনেমা চাইল্ড সাইকোলজির বিষয়টা ফুটে উঠবে”।

No comments:

Post a Comment

Post Top Ad