বিমানের এসিতে শুকোলো অন্তর্বাস! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 13 September 2018

বিমানের এসিতে শুকোলো অন্তর্বাস!


সত্য সেলুকাস৷ সত্যিই এই বিশ্ব বড় বিচিত্র। বিমানে আরাম করে যাচ্ছিলেন যাত্রীরা। কিন্তু শান্তির ঘুম আর ঘুমোনো হল কই? এমন একটা দৃশ্য চোখের সামনে দেখলে ঘুম তো পগার পার। যাত্রীদের গোল গোল চোখ তখন এক মহিলার দিকে কেন্দ্রীভূত। বলা ভালো মহিলার অন্তর্বাসের দিকে।
না। এর মধ্যে যদি আপনি অশালীন কিছু দেখে থাকেন, তাহলে ভুল করছেন। মহিলা নিজেই নিজের অন্তর্বাস সর্বসমক্ষে মেলে রেখেছিলেন। অবশ্য তা শরীর থেকে আলাদা অবস্থাতেই ছিল।ঘটনাটি ঘটেছে উরাল এয়ারলাইন্সে। তুরস্কের অ্যান্টাল্যা থেকে মস্কো যাচ্ছিল একটি বিমান। সেই বিমানেই তোলা হয় ভিডিওটি। দিনটি ছিল ১৪ ফেব্রুয়ারি। দা ফার্স্ট টুলার পক্ষ থেকে এটি ওয়েবসাইটে আপলোডও করা হয়।

ভিডিওয় এক মহিলা যাত্রীকে পিছন থেকে দেখা গিয়েছে। ফলে তাঁর পরিচয় জানা সম্ভব হয়নি। তিনি সাদা রঙের একটি অন্তর্বাস শুকোনোর জন্য বিমানের এয়ার কন্ডিশনিং সিস্টেম ব্যবহার করছেন। যাত্রীদের মাথার উপর যে এয়ার কন্ডিশনিং সিস্টেম থাকে, সেটিই ব্যবহার করছেন তিনি৷ অন্তর্বাস উলটে পালটে, ভালোভাবেই শুকোন তিনি। তারপর, সেটি শুকিয়ে গেলে এসি বন্ধ করে দেন।
গোটা ভিডিওটি আপলোড করা হয়েছে ইউটিউবে। বর্তমানে সেটি ভাইরাল। এর ভিউয়ার্স ছাড়িয়েছে ১ লাখ ৯৯ হাজার।

No comments:

Post a Comment

Post Top Ad