ইরফানের অসুস্থতা নিয়ে কি বললেন দীপিকা? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 3 September 2018

ইরফানের অসুস্থতা নিয়ে কি বললেন দীপিকা?

ইরফানের অসুস্থতা নিয়ে যে বিরূপ মন্তব্য করলেন দীপিকা 
নিজেই টুইট করে বিরল অসুখে আক্রান্তের কথা জানিয়েছিলেন বলিউডের অভিনেতা ইরফান খান। যাতে তিনি দ্রুত সুস্থ হন এজন্য ভক্তরা সেদিন থেকে তাঁর আরোগ্য কামনা করছেন। তার এমন খবরে বলিউড পাড়ার বহু অভিনেতা-অভিনেত্রীরাও ইরফানের রোগ মুক্তি কামনায় প্রার্থনা করেছেন।
জনপ্রিয় এ অভিনেতার অসুস্থতা যে তাঁদের কাছে অপ্রত্যাশিত তা-ও জানিয়েছেন। কিন্তু দীপিকা পাডুকোন জানিয়েছেন, ইরফানের এই রোগের খবর তাঁকে মোটেই অবাক করেনি। অথচ বলিউড বাদশা শাহরুখ খানসহ অনেকে এ গিয়ে এসেছেন সহযোগীতার হাত বাড়িয়ে।
দীপিকা ও ইরফান খান জুটি বেঁধে ২০১৫ সালে ‘পিকু’ ছবি করেছেন যা দর্শন বেশ ভালোভাবেই নিয়েছে। এছাড়া আরো ছবিতে কাজ করার কথা ছিলো। কিন্তু অসুস্থতার কারণে সব শেষ হয়ে গেল।
অবশ্য দীপিকাও কাঁধের ব্যথায় ভুগছিলেন। ফলে দু’জন সম্পূর্ণভাবে সুস্থ হলেই ছবির কাজ শুরু হবে বলে জানিয়েছে পরিচালক।
ইরফানের অসুস্থাতা নিয়ে ভারতীয় এক সংবাদমাধ্যমের কাছে সাক্ষাৎকারে দীপিকা বলেন, ‘অভিনেতা ছাড়াও ইরফানকে মানুষ হিসেবে আমি খুব পছন্দ করি। আমি বলব না যে, আমি এই খবর আশা করছিলাম। কিন্তু তার সঙ্গে এই খবর আমায় অবাকও করেনি।’
তবে কেন তিনি এমন মন্তব্য করলেন সে বিষয়ে তিনি বলেন, , ‘অতীতে আমি এমন অনেক কঠিন অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছি। আর সেই অভিজ্ঞতাই আমাকে শিখিয়েছে, জীবন খুব ভঙ্গুর। যে কোনো সময়ে যে কোনো মানুষের সঙ্গে যা কিছু হতে পারে। আমায় এখন কোনো কিছু সেভাবে শঙ্কিত করে না। আমি ওর (ইরফান) দ্রুত আরোগ্য কামনা করি।

No comments:

Post a Comment

Post Top Ad