কীর্তি গড়েন বার্সেলোনা অধিনায়ক মেসি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 3 September 2018

কীর্তি গড়েন বার্সেলোনা অধিনায়ক মেসি

কীর্তি গড়েন বার্সেলোনা অধিনায়ক মেসি
বর্তমান ফুটবল জগতের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। আর তারই জের ধরে এবার নিজেকেই ছাড়িয়ে গেলেন তিনি। লা লিগার নতুন দল হুয়েস্কার বিপক্ষে জোড়া গোল করে দারুণ এক কীর্তি গড়েন বার্সেলোনা অধিনায়ক।
রবিবার লা লিগার ম্যাচের হুয়েস্কাকে ৮-২ গোলে বিধ্বস্ত করে বার্সা। আর এ ম্যাচে গোল করার মাধ্যমে লা লিগায় ৪০ দলের বিপক্ষে খেলে ৩৭টি ক্লাবের জালেই বল প্রবেশ করার বিরল এক রেকর্ডে নিজেকে ছাড়িয়ে যান। যেখানে লিগে এখন পর্যন্ত আর্জেন্টাইন তারকার গোল সংখ্যা ৩৮৬।
অন্যদিকে, ৩৫টি দলের বিপক্ষে গোল করে এই তালিকায় যুগ্মভাবে দ্বিতীয় রিয়ালের সাবেক ফরোয়ার্ড রাউল গঞ্জালেস ও অ্যাটলেটিকো মাদ্রিদ স্ট্রাইকার আরতিজ আদুরিজ। বার্সার সাবেক স্প্যানিশ ফরোয়ার্ড হুলিও সালিনাস ৩৪টি দলের বিপক্ষে গোল করেছেন। ৩৩টি দলের বিপক্ষে গোল করে যুগ্মভাবে চতুর্থ বেনজেমা, হুগো সানচেজ ও রাউল তামুদো।

No comments:

Post a Comment

Post Top Ad