'আমি নিয়মিত গাঁজা সেবন করি, আপনারা পছন্দ নাও করতে পারেন' - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 9 September 2018

'আমি নিয়মিত গাঁজা সেবন করি, আপনারা পছন্দ নাও করতে পারেন'

কমেডিয়ান জো রোগান-এর সঙ্গে অংশ নেওয়া এক পডকাস্টে সরাসরি সম্প্রচারের সময় গাজা সেবন করেছেন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান টেসলা প্রধান ইলন মাস্ক।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি সেলিব্রিটি কমেডিয়ান জো রোগানের পোডকাস্টের একটি এপিসোডে এসেছিলেন ইলক মাস্ক। তার সঙ্গে এই এপিসোড প্রায় দুই ঘণ্টার বেশি সময় ধরে চলেছে। অনুষ্ঠানের একপর্যায়ে ইলন মাস্ক বলেন, তার মাথায় ক্রমাগত বুদ্ধি আসতে থাকে। এক সময় তার নিজেকে পাগল মনে হতো। কারণ, তার চারপাশে মানুষদের মাথায় এত বুদ্ধি আসে না।সম্প্রতি একটি অনুষ্ঠানে মহাকাশ ব্যবসা, আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সম্পর্কে আলোচনার সময় ইলন মাস্ককে হুইস্কি খেতে ও গাঁজা টানতে দেখা গেছে।
ওই অনুষ্ঠানে মাস্ক বলেন, আপনাকে আমার মতো হতে হবে না। আপনি হয়তো আমাকে পছন্দ নাও করতে পারেন। আমি নিয়মিত গাঁজা সেবন করি।
তিনি আরো বলেন, গাঁজা সেবনে কাজে উন্নতি হয় বলে আমি মনে করি না। আমি মনে করি গাঁজা কফির বিপরীত। আমি মনে করি সোশ্য্যাল মিডিয়ায় কম সময় কাটিয়ে বন্ধুদের সাথে বেশি সময় কাটানো উচিৎ। কথাটা খারাপ শুনতে লাগলেও সত্যি।

No comments:

Post a Comment

Post Top Ad