এশিয়া কাপের সেরা পাঁচ ব্যাটসম্যান - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 9 September 2018

এশিয়া কাপের সেরা পাঁচ ব্যাটসম্যান

এশিয়া কাপের সেরা পাঁচ ব্যাটসম্যান
 শেষ তিন আসরের দুটিতে ফাইনাল খেলেছে টাইগাররা। কিন্তু এতো কাছে গিয়েও একবারও শিরোপা ছুঁয়ে দেখতে পারেনি তারা। তাই ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপে টাইগারদের লক্ষ্য একটাই- শিরোপা জয়।
এবার গ্রুপ এ ও বিতে ভাগ হয়ে ৬টি দেশ লড়াই করবে এ টুর্নামেন্টে।  আগের সব আসরগুলো ৫০ ওভারের হলেও টি-টোয়েন্টি বিশ্বকাপ সন্নিকটে থাকায় গত আসরটি (২০১৬) হয়েছিল টি২০ ফরম্যাটে। এবারের আসরে আবার ফিরছে ওয়ানডে ফরম্যাট। আঙুলের হিসেবে আর মাত্র ৬ দিন পর বসবে এশিয়ার শ্রেষ্ঠত্বের এই লড়াই। তাই আসুন জেনে নেই কিছু পরিসংখ্যান। আজ থাকছে এশিয়া কাপের সেরা পাঁচ ব্যাটসম্যানের ওপর প্রতিবেদন। এশিয়া কাপের ইতিহাসে সেরা পাঁচ ব্যাটসম্যানের তালিকায় নেই কোনো বাংলাদেশি! 
সনাথ জয়সুরিয়া 
শ্রীলঙ্কান সাবেক ওপেনার জয়সুরিয়া এশিয়া কাপে খেলেছেন ২৩টি ম্যাচ। ৫৪.৩৬ গড়ে ১১৯৬ রান করেছেন এই লঙ্কান। যা টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ।
কুমার সাঙ্গাকারা  
দ্বিতীয় স্থানেও আছে আরেক লঙ্কান কুমার সাঙ্গাকার। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই উইকেটরক্ষক ব্যাটসম্যান টুর্নামেন্টে ২৩ ম্যাচে খেলে ৪৮.৮৬ গড়ে করেছেন ১০৭৫ রান।
শচীন টেন্ডুলকার 
এশিয়া সেরা পাঁচ রান সংগ্রাহকের তালিকায় তৃতীয় স্থানে আছেন শচীন টেন্ডুলকার। লিটল মাস্টার এশিয়া কাপে ২১ ম্যাচ খেলে ৪৯.৬৮ গড়ে করেছেন ৯৪৪ রান।
বিরাট কোহলি 
চার নম্বরে আছে বর্তমান ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। এশিয়া কাপে মাত্র ১৪ ম্যাচ খেলে ৬৩.৮৩  গড়ে তার রান ৭৬৬। তবে আরব আমিরাতে অনুষ্ঠেয় এবারের আসরে কোহলিকে ছাড়াই ভারতীয় দল।
শোয়েব মালিক
তালিকার পাঁচে আছেন পাকিস্তানের শোয়েব মালিক। কোহলির মতো মাত্র ১৪ ম্যাচ খেলে ৬৩.২৭ গড়ে তাঁর সংগ্রহ ৬৯৬ রান।

No comments:

Post a Comment

Post Top Ad