যে কারণে ‘কন্ডোমের’ বিজ্ঞাপন করেন সানি লিওন - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 23 September 2018

যে কারণে ‘কন্ডোমের’ বিজ্ঞাপন করেন সানি লিওন

যে কারণে ‘কন্ডোমের’ বিজ্ঞাপন করেন সানি লিওন
সানি লিওনের সাক্ষাৎকার মানেই সাংবাদিক তাঁকে অবধারিতভাবে কোনও না কোনও অস্বস্তিকর প্রশ্ন করবেই। কিন্তু, সানিও এবারে বুঝিয়ে দিলেন, পাল্টা দিতে তিনি তৈরি। অন্তত সোজা কথাটা সোজাভাবে বলতে তিনি ভয় পান না।
অনেকদিন ধরেই সানি কন্ডোমের বিজ্ঞাপন করেন। সম্প্রতি ওই কন্ডোমের ব্র্যান্ডের একটি ক্যালেন্ডার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সানি। সেখানেই এক সাংবাদিক তাঁকে প্রশ্ন করেন, তিনি কেন কন্ডোমের বিজ্ঞাপন করেন? আসলে, কন্ডোম নিয়ে লুকোচুরি নতুন কিছু নয়। এমনকী বলিউডের অন্যান্য প্রথমসারির নায়িকাদেরও এই ধরনের বিজ্ঞাপনে দেখা যায় না। কিন্তু সানি সেই সাহস দেখিয়েছেন।
ওই সাংবাদিকের প্রশ্নের উত্তরে সানি বলেন, কন্ডোমকে তিনি আসলে নিরাপত্তার জন্য প্রয়োজনীয় পণ্য বলেই মনে করেন। এখানেই থামেননি সানি, তিনি বলেন, ‘‘কে কী করবে সেটা তাঁর ব্যক্তিগত পছন্দ এবং স্বাচ্ছন্দ্যের উপরে নির্ভর করে। আমার মনে হয়েছে এটাই যথেষ্ট মানে রাখে। কারণ এটাই নিরাপদে যৌন মিলনের একমাত্র উপায়। শুধু ভারতই নয়, আমেরিকাতেও মানুষ লুকিয়ে কন্ডোম কেনেন। ফলে, এটা যাঁর যাঁর ব্যক্তিগত পছন্দের বিষয়।’’
সানিকে নিয়ে বিতর্ক কম হয়না। কিন্তু অভিনয়ের মতোই, ব্যক্তি সানিও যে যথেষ্ট সাহসী এবং আত্মবিশ্বাসী, সেটা প্রমাণ হয়ে গেল।

No comments:

Post a Comment

Post Top Ad