ফেসবুক কেন ‘নীল’ জানেন? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 23 September 2018

ফেসবুক কেন ‘নীল’ জানেন?

ফেসবুক কেন ‘নীল’ জানেন?
২০০৪ সালের ফেব্রুয়ারি মাসের ৪ তারিখ ফেসবুক তার যাত্রা শুরু করেছিল। আজ এই ফেসবুকের বন্ধুর সংখ্যা অগণিত। বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে ফেসবুক সবার উপরে রয়েছে।
চলুন বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং তার প্রতিষ্ঠাতার বিষয়ে অজানা কিছু তথ্য জেনে নেওয়া যাক।
১. কোনো এক সময় একটি সাক্ষাৎকারে ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও মার্ক জাকারবার্গ বলেছিলেন, তিনি একবার অনলাইন টেস্ট করার সময় জানতে পেরেছিলেন যে তিনি বর্ণান্ধ। লাল-সবুজ রংয়ে তার বর্ণান্ধতা রয়েছে। এ কারণে তিনি ফেসবুককে তার ইচ্ছা অনুযায়ী ‘নীল’ বর্ণই দেওয়া হয়৷
২. মার্ক জাকারবার্গ পশুপ্রেমী একজন মানুষ। কুকুর হলো তার খুবই পছন্দের পশু। তার একটি পোষ্য কুকুর রয়েছে যার নাম বিস্ট। ফেসবুকে মার্ক জাকারবার্গের ভক্তের সংখ্যা ২মিলিয়ন।
৩. মার্ক জাকারবার্গের স্ত্রী নাম প্রিসিলা চ্যান। রোম্যান্সের ক্ষেত্রে মার্ক জাকারবার্গ অনেকের থেকেই এগিয়ে রয়েছেন। এক সময় তিনি স্ত্রী প্রিসিলা চ্যানের পরিবারের সঙ্গে কথা বলার জন্য চীনা ভাষা পর্যন্ত শিখেছিলেন।
৪. বেশ কিছুদিন আগেও মার্ক জাকারবার্গকে ফেসবুকে ব্লক করা যেত না। তবে বর্তমানে এখন তা সম্ভব বলে জানা গিয়েছে৷
৫. ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও মার্ক জাকারবার্গের ফলোয়ারের সংখ্যা প্রায় সাড়ে ৪ লাখ হলেও তিনি নাকি আজ পর্যন্ত মাত্র ১৯টি ট্যুইটটি করেছেন। জাকারবার্গ বেশির ভাগ ক্ষেত্রে ফেসবুককেই যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করে থাকেন।
৬. মার্ক জাকারবার্গকে পরনে গ্রে কালারের টি শার্টে দেখা যায়। আর এ নিয়ে অনেকের মনেই কৌতূহল আছে। তার কারণ হলো, তিনি এতোটাই ব্যস্ত থাকেন যে একই ধরনের বা কালারের টি শার্ট পরেন। এ বিষয়ে জাকারবার্গের মতামত হচ্ছে, এতে করে তার পোশাক সম্পর্কে বেশি ভাবনা-চিন্তা করতে হয় না। আর এতে করে তার অনেক সময়ও বেঁচে যায়। এমনটাই বলেন, মার্ক জাকারবার্গ।
উল্লেখ্য, ৪ ফেব্রুয়ারি ২০১৮ তে ফেসবুকের ১৪তম জন্মদিন অনুষ্ঠিত হয়ে গেল।
সূত্র: বিডি২৪লাইভ

No comments:

Post a Comment

Post Top Ad