আছট জমি থাকে গ্রামে, সেই জমি চাষ করতে হয় । মোটা মোটা পাচন করতে হয় । ডাকাতে হয় । সেই আছর জমিটাকে সোজা করতে হয় । তার জন্য লাঙ্গল এর দরকার ।পাচনের বাড়ি দিয়ে জমিটাকে উর্বর করতে হয় । কোন আছট জমি ফেলে রাখবো না । পুজোর পর থেকে আরম্ভ করবো । বিজেপির নাম না করে এই ধরনের হুংকার দিলেন বীরভূমের তৃণমূল কংগ্রেস এর জেলা সভাপতি অনুব্রত মন্ডল । আজ সিউরি জেলা সভাধিপতি গঠন ছিলো ।
সেখানে ৪২জন নব নির্বাচিত তৃণমূল কংগ্রেস জয়ী সদস্য দের শপথ পাঠ করান জেলা শাসক মৌমিতা গোদারা। ৪২জন সদস্য দের মধ্য থেকে বিকাশ রায় চৌধুরীকে পুনরায় জেলা পরিষদের সভাধিপতি নির্বাচন করা হয় । এর পর সিউরি জেলা স্কুল মাঠে নব নির্বাচিত সভাধিপতি ও জেলা পরিষদের সদস্যদের এক সংবর্ধনা সভা হয় । সেই সংবর্ধনা সভায় এই হুংকার দিলেন জেলা সভাপতি অনুব্রত মন্ডল ।যদিও পাচনের বদলে মুগুরে কথা বলেছেন বিজেপি জেলা সাধারন সম্পাদক কালো সোনা মন্ডল । লোক সভা ভোট যত এগিয়ে আসছে ততই বাড়ছে শাসক বিরোধীদের রাজনৈতিক তরজা বলে রাজনৈতিক মহলের মত ।

No comments:
Post a Comment