৩০টি মানুষ খেয়েছে এই দম্পতি! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 28 September 2018

৩০টি মানুষ খেয়েছে এই দম্পতি!

৩০টি মানুষ খেয়েছে এই দম্পতি!
টাকা-পয়সার অভাব নেই এই দম্পতির। ইচ্ছে করলে রেস্তোরাঁ থেকে ভালো খাবার খেতে পারেন। কিন্তু তারা কখনো রেস্তোরাঁয় খান না। কারণ খাওয়া নিয়ে এই দম্পতির রয়েছে বিকৃত স্বভাব। তারা দুজনই নরখাদক।
মানুষ হত্যা করে তার মাংস খাওয়া স্বভাব এই দম্পতির। কয়েক মাস আগে ধরা পড়েছেন রাশিয়ান এ জুটি। বর্তমানে তারা আইনশৃঙ্খলা বাহিনীর হেফজতে রয়েছে। এই দম্পতিকে ঘিরে এখন নেট দুনিয়ায় চলছে হইচই। খবর আনন্দবাজার পত্রিকার।
রাশিয়ার নাগরিক নাটালিয়া বকশিবা (৪৩)। তার স্বামী দিমিত্রি বকশিবা (৩৫)। খুনি সন্দেহে গত বছর তাদের গ্রেফতার করে পুলিশ। সেই থেকে তদন্ত চলছিল। তার মধ্যেই তাদের বাড়িতে হানা দিয়ে সেদ্ধ করা নরমাংস উদ্ধার করে পুলিশ। রেফ্রিজারেটর থেকে মেলে কাঁচা মাংসও। এ ছাড়াও রান্নাঘরে কাচের বোতলের মধ্যে টুকরো টুকরো নরমাংস উদ্ধার হয়।
জানা গেছে, গত বছর অক্টোবরে গ্রেফতার হওয়ার আগে পর্যন্ত মোট ৩০ জনকে খুন করে তাদের মাংস খেয়েছে নাটালিয়া। তার শেষ শিকার ছিল রেস্তোরাঁ কর্মী ৩৫ বছরের এলেনা ভাশ্রুশেবা।
রুশ তদন্তকারীদের দাবি, এই দম্পতির কোনো মানসিক রোগ নেই। বরং ঠান্ডা মাথাতেই সবকিছু ঘটিয়েছে তারা।

No comments:

Post a Comment

Post Top Ad