দুই বিজেপি নেতা কর্মীকে অপহরণ!মারধর তৃণমূলের - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 13 September 2018

দুই বিজেপি নেতা কর্মীকে অপহরণ!মারধর তৃণমূলের


দুই বিজেপি নেতা কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ তৃণমূল এর বিরুদ্ধে।১২সেপ্টেম্বর বুধবার বিকেল ৫টা থেকে খেজুরি ২ব্লকের বারাতলা অঞ্চলের মালদহ গ্রামে নিজ বাসভবনে খেজুরি ২ব্লকের বিজেপির মন্ডল সভাপতি শুভ্রাংশু দাস সাংগঠনিক মিটিং করছিলেন । মিটিং শেষে করে এক বিজেপি কর্মী সুজিত দাস বাড়ি ফিরছিলেন । হেঁড়িয়া বাজারের কাছে আসতেই একঝাঁক তৃণমূল কর্মী চড়াও হয়ে অপহরণ করে নিয়ে যাওয়া হয় তেঁতুল তলা তৃণমূল পাটিঅফিসে। এমনই অভিযোগ বিজেপি মন্ডল সভাপতি শুভ্রাংশু দাসের। খবর পেয়ে ছুটে আসেন শুভ্রাংশু বাবু । আসতেই তাকে ধরেনিয়ে যাওয়া হয় তৃণমূল পার্টি অফিসে অভিযোগ শুভ্রাংশু দাসের। তৃণমূল পাটি অফিসের রাস্তার পাসে হেঁড়িয়া তদন্ত কেন্দ্রে পুলিশের। বারে বারে অভিযোগ তদন্ত কেন্দ্রে জানানো হয় শুভ্রাংশুর পরিবার থেকে । কিন্তু পুলিশ প্রথমে কোনও কর্ণপাত করেনি এমনই অভিযোগ পরিবারের। বিজেপি দলের তরফ থেকে জানানোর পর পুলিশ গিয়ে তেঁতুল তলা তৃণমূল পাটি অফিসের পাসের মাঠ থেকে ২জন কে উদ্ধার করে গুরুত্বর আহত অবস্থায় তাদের বাড়িতে ছেড়ে চলে আসে। পরিবারের লোকজন গুরুতর আহত শুভ্রাংশু দাসকে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে এসে ভর্তি করান ।

No comments:

Post a Comment

Post Top Ad