ভারতের সাবেক অধিনায়ক বলেছেন, বাংলাদেশকে জিততে হলে অসাধারণ কিছু করতে হবে। কারণ ভারত একটি অপ্রতিরোধ্য দল। এশিয়া কাপে তারা দুর্দান্ত খেলেছে।
তিনি বলেন, বাংলাদেশকে জিততে হলে খুবই ভালো খেলতে হবে। ব্যাটে-বলে তাদের সেরাটাই দিতে হবে। এজন্য বাংলাদেশকে আগে ব্যাটিং করতে হবে ও ভারতকে কমপক্ষে ২৭৫ রান করতে হবে। তা না হলে ভারতকে হারানো অনেক কঠিন হবে।এশিয়া কাপের ফাইনালে ভারতকেই এগিয়ে রাখছেন সৌরভ গাঙ্গুলী। তবে প্রশংসা করেছেন মুশফিকুর রহিমের। মুশফিককে নিয়ে সৌরভ বলেন, মুশফিক অসাধারণ একজন খেলোয়াড়। কিন্তু সব ম্যাচেই তো সে হাল ধরতে হারবে না। স্ট্যাম্পের পেছনে দাঁড়িয়ে ওকে অনেক চাপ নিতে হয়। তাই ওর কাছ থেকে সবসবময় অতিরিক্ত কিছু আশা করা ঠিক হবে না। দলের অন্যান্য সদস্যদের মুশফিকের পাশে দাঁড়াতে হবে।
সাকিবের প্রসঙ্গে তিনি বলেন, সাকিবের অনুপস্থিতি বাংলাদেশকে বেশ ভোগাবে। ওর বাইরে থাকা বাংলাদেশ টিমকে বেশ চাপে ফেলেছে। সাকিব থাকলে বাংলাদেশ ব্যালেন্স টিম থাকতো।
No comments:
Post a Comment