OMG: বাসে পুরুষকে যৌন হয়রানি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 28 September 2018

OMG: বাসে পুরুষকে যৌন হয়রানি

নিরবে-নিভৃতে রাজধানীতে পাবলিক বাসে চলাচলকারী নারীদের যৌন হয়রানির শিকার হতে হয় প্রতিনিয়তই। বেশিরভাগ ঘটনা লোকচক্ষুর অন্তরালে থেকে গেলেও মাঝে মধ্যেই সময় ফেসবুক বা সংবাদমাধ্যমগুলোর কলাণ্যে কিছু দৃশ্য সামনে এসেই পড়ে। এবারও একটি যৌন হয়রানির ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে ফেসবুকসহ সামাজিক যোগযোগমাধ্যমগুলোতে। পার্থক্য হলো- হয়রানির শিকার মানুষটি নারী নয়, পুরুষ। আর তাকে হেনস্তাকারী ব্যক্তিটিও পুরুষ।
ভুক্তভোগীর নাম নাফিজ মাহমুদ। বৃহস্পতিবার তিনি বাসে হয়রানির শিকার হওয়া ভিডিও ক্লিপটি ফেসবুকে শেয়ার করেন। ভিডিওতে দেখা যায়, পাশের সিটে বসে এক ব্যক্তি তার পুরুষাঙ্গের উপর বারবার হাত ঘষছেন।
নাফিজ তার স্ট্যাটাসে লিখেছেন,
কি বলবো আর, পুরুষরাও যৌন হয়রানির শিকার হয়।
আমি এটা বিশ্বাস করতাম না, আজ অফিসের পথে নিজেই স্বীকার হইলাম। কয়বার সরে বসতে বলার পর আর কিছু বলিনি এই ভিডিও টা করার জন্য, পরে কানে ধইরা গাড়ি থেকে নামাই দিছি। বুঝিনা কি মজা পায় গোপনাঙ্গ ধরে।
গায়ে হাত তুলতে গিয়েও তুলিনি, কারণ পাব্লিক এটা হেসে উড়ায় দিতো..এদের আচরণ যদি মেয়েলি হয় তাইলে পুরুষের মতো শেপটা না হইলেই হতো। আগে ভাবতাম পাব্লিকে মনে হয় বেহুদা এই টপিকে পোস্ট মারে, এখন তো দেখি ঘটনা ঠিকই ঘটে, এই পোস্টের পর অনেকে বিষয় টা নিয়ে মজা করবে, এই টাইপের পাব্লিক ফেইসবুকে অভাব নাই, হেগো গায়ে জ্বালা উঠবে, এইসব কেয়ার করার টাইম নাই। একটু সহ্য করে ভিডিও টা না করলে এর মুখটা হাতে নাতে পাব্লিক করতে পারতাম না, আর তাই ভিডিও টা করা। কেউ ভাবছেন মজা পাইছি, কেউ কেউ ঠাট্টা করবেন তাতে তো আমার কিছু আসবে যাবে না মনে হয়, কিন্তু নেক্সট যারা এই টাইপ আছেন সাবধান হয়ে যায়েন। এটা আপনাদের জন্য ওয়ানিং ভাবলে সেটাই আর উপদেশ ভাবলেও তাই।.......


সূত্রঃ পূর্ব পশ্চিম 

No comments:

Post a Comment

Post Top Ad