সমকামী মেয়ের খোলা চিঠি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 4 September 2018

সমকামী মেয়ের খোলা চিঠি

সমকামী মেয়ের খোলা চিঠি
বেশ কিছুদিন ধরেই আলোচিত হচ্ছিল হংকংয়ের সমকামী মেয়ে গিগি চাওকে নিয়ে। গিগির বিত্তশালী বাবা সিসিল চাও দুই দুইবার ঘোষণা করেছিলেন, তার মেয়েকে প্রকৃত ভালোবাসা দিতে পারলে মোটা অঙ্কের টাকা দেয়া হবে। গত বছরের ঘোষণায় সেই টাকার পরিমাণ ছিল ৫০৫ কোটি। এবার তা দ্বিগুণ করে ১০১০ কোটি দেয়া হবে বলেও ঘোষণা করেছিলেন বাবা। আর এসব ঘোষণা কেবল তার সমকামী মেয়েকে ফেরানোর জন্য। অবশ্য বেশ সাড়াও মিলেছিল ওই ঘোষণায়। প্রায় ২০ হাজার প্রার্থী আবেদন করেছিলেন গিগিকে পাওয়ার জন্য!

এই যখন অবস্থা, তখন নিজের বাবাকে খোলা চিঠি লেখেন গিগি। আর সে চিঠিতে যৌনসঙ্গিনী সিয়ান এভাকে মেনে নেয়ার জন্য ধনী ওই বাবার প্রতি হৃদয়বিদারক এক আবেদন জানান ৩৩ বছর বয়সী ওই সমকামী মেয়ে। হংকংয়ের একটি সংবাদসংস্থার বরাত দিয়ে চিঠিটি প্রকাশ করে ‘সাউথ চায়না মরনিং পোস্ট’।
চিঠিতে গিগি লেখেন, প্রিয় বাবা, আমার সঙ্গিনীকে স্বাভাবিকভাবে গ্রহণ করুন। বিগত ৯ বছর ধরে আমরা প্রেম করছি এবং আপনি জানেন, ২০১২ সালে ফ্রান্সে আমরা বিবাহবন্ধনে আবদ্ধ হই। আমি জানি, আপনার পক্ষে এটা বুঝতে পারা সত্যিই খুব কঠিন যে, আমি কীভাবে একটি নারীর প্রতি কল্পনাপ্রবল হলাম। কিন্তু এটাই সত্যি। আর এটা ব্যাখ্যা করার সাধ্য আমার নেই। তবে এটা খুব শান্তিপূর্ণ ও আলতোভাবেই হয়ে গেছে।
গিগির ভাষায়, বাবা, আপনি কল্পনাও করতে পারবেন না যে, আমি এখানে কী পরিমাণ সুখে দিন কাটাচ্ছি।
গিগি চাও তার চিঠিতে তার ভুল স্বীকার করেছেন এবং তাকে ক্ষমা করার জন্য বাবাকে অনুরোধ করেন।
উল্লেখ্য, গত বছর থেকেই আলোচিত এ ঘটনা নিয়ে নানা জল্পনা-কল্পনা। শুধু তাই নয়, ব্রিটিশ মুভি মেকার ব্যারন কোহেন ভাবছেন অন্য কথা। তিনি নাকি গিগির জীবনীর উপর চলচিত্র নির্মাণের ঘোষণাও দিয়েছেন এরই মধ্যে!

No comments:

Post a Comment

Post Top Ad