কুমারী প্রেমিকার খোঁজে দুই লাখ ডলারের বিজ্ঞাপন! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 4 September 2018

কুমারী প্রেমিকার খোঁজে দুই লাখ ডলারের বিজ্ঞাপন!

কুমারী প্রেমিকার খোঁজে দুই লাখ ডলারের বিজ্ঞাপন!
বেইজিং, ২৬ জানুয়ারি- যুগ যুগ ধরে প্রেমের জন্যে প্রেমিক-প্রেমিকারা কতো কিছুই না করেছে। মনের মানুষটি যেমনই হোক তাকে কাছে রাখতে দূরে ঢেলেছে রাজসিংহাসনকে। সকল ব্যস্ততাকে পিছনে ফেলে শুধু মনের মানুষকে নিয়ে নিভৃতে বেঁচে থাকতে চেয়েছে।

কিন্তু হালে ব্যস্ততার কারণে কি মানুষের ভালাবাসার জগতেও এসেছে নতুনত্ব? সাম্প্রতিক সময়ে চীনের এক যুবক বিজ্ঞাপন দিয়েছেন কুমারী প্রেমিকার খোঁজে। অন্তত প্রেমিকদের এমন কর্মকাণ্ডে তো বলা যেতেই পারে মনের মানুষ খুঁজে নেওয়ার পদ্ধতিতে আধুনিকায়ন ঘটেছে।

চীন ভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম ‘উইবো’-তে হেনান নামক অ্যাকাউন্টে প্রেমিকা চেয়ে বিজ্ঞাপন দেয়া হয়েছে। বিজ্ঞাপন অনুযায়ী অ্যাকাউন্ট ব্যবহারকারী হেনান ব্যস্ততার কারণে প্রেমিকা খুঁজে নিতে পারছেন না। হেনানেন প্রেমিকা হতে হলে ২৫ বছরের কম বয়সী, এক দশমিক ছয় আট মিটার লম্বা, ৫০ কেজির কম ওজনের ছিপছিপে গড়নের যেকোনো নারী আবেদন করতে পারবেন। তবে সেই নারীকে অবশ্যই কুমারী হতে হবে। প্রেমিকার সঙ্গে একটি ডেটের জন্যে হেনানের বরাদ্দ এক লাখ ৯০ হাজার ডলার। বিজ্ঞাপনের সঙ্গে হেনান একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যাচ্ছে এক বাক্স ডলার নিয়ে বসে আছেন এক যুবক।

এছাড়া বিজ্ঞাপন চিত্রটির সঙ্গে হেনান আরও জানিয়েছেন যে মূলত ব্যস্ততার কারণেরই তিনি এই ব্যতিক্রমী প্রক্রিয়া বেছে নিয়েছেন। তবে বিজ্ঞাপনে যে অর্থের উল্লেখ করা হয়েছে এটি সত্যি, এর মধ্যে কোনো জালিয়াতি নেই।

No comments:

Post a Comment

Post Top Ad