মোদী ‘এস-কিল ইন্ডিয়া’! কটাক্ষ রাহুলের - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 26 September 2018

মোদী ‘এস-কিল ইন্ডিয়া’! কটাক্ষ রাহুলের

রাফাল যুদ্ধবিমান ইস্যুতে কেন্দ্রের স্কিল ইন্ডিয়া কর্মসূচিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘এস-কিল ইন্ডিয়া’ বলে কটাক্ষ করলেন রাহুল গান্ধী। দেশের স্কিলড বা দক্ষতাসম্পন্ন যুবকরা কাজ পাচ্ছেন না, গত ২০ বছরে বেকারির হার বর্তমানে সবচেয়ে বেশি বলে দাবি কংগ্রেস সভাপতির।

রাহুল গান্ধী আজ ট্যুইট করে বলেন, ৩০ হাজার কোটি টাকা হিন্দুস্তান এয়ারোনটিকস লিমিটেড (হ্যাল) এর কাছ থেকে কেড়ে এমন একজনকে দেওয়া হল যার বিমান তৈরির কোনও স্কিল, দক্ষতাই নেই। এদিকে লাখ লাখ সুদক্ষ যুবক গত ২০ বছরে সবচেয়ে বেশি বেকারির হারের সম্মুখীন। এ ব্যাপারে একটি সমীক্ষার উল্লেখ করা মিডিয়া রিপোর্টও ট্যুইটে জুড়ে দেন তিনি।
রাফাল নিয়ে দুর্নীতি, প্রিয়ভাজনদের এই ডিলে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ তুলে লাগাতার বিজেপি, মোদী সরকারকে আক্রমণ করে যাচ্ছেন তিনি।

No comments:

Post a Comment

Post Top Ad