কারিনা কাপুরের গাড়িগুলোর দাম জানেন? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 26 September 2018

কারিনা কাপুরের গাড়িগুলোর দাম জানেন?

কারিনা কাপুরের গাড়িগুলোর দাম জানেন?
লিউডের অন্যতম রয়্যাল পার্সোনালিটি কারিনা কাপুর। বিয়েও করেছেন পতৌদির নবাব সাইফ আলী খানকে। সব কিছুই যে নবাবী চালে হবে তাতে আর আশ্চর্য কী।  ভাবতে পারছেন, এতগুলো গাড়ি রয়েছে তার। আর দাম? একজন সাধারণ মানুষ বার্ষিক আয়ের কয়েকগুণ!
মার্সিডিজ বেনজ এস ক্লাস: এই গাড়ির দাম এক কোটি ৩৩ লাখ টাকা। কারিনা কাপুরের অন্যতম প্রিয় গাড়ি। দাম ১ কোটি ৩৩ লাখ।
বিএমডব্লিউ ৭ সিরিজ: ৭৫০এলডি ডিজেল ভার্সনের গাড়ি এটা। ৬ সিলিন্ডারের ডিজেল ইঞ্জিন রয়েছে গাড়িটিতে। মাত্র ৪.৬ সেকেন্ডে ১০০ কিলোমিটার গতিবেগ তুলতে সক্ষম। দাম ১ কোটি ২৯ লাখ টাকা থেকে ১ কোটি ৩২ লাখ টাকা।
লেক্সাস এলএক্স ৪৭০: বলিউডে জনপ্রিয়তা অর্জন শুরু করার সময়ই এই গাড়িটি কিনেছিলেন কারিনা। তখন তার দাম পড়েছিল ৩৫ লাখ টাকা।
অডি কিউ৭: তার একটা অডি কিউ৭ গাড়িও রয়েছে। অডি কিউ-এর যে মডেলটি কারিনার রয়েছে সেটা ৩ লিটার ভি৬ ডিজেল ইঞ্জিনের। দাম ৭৮ লাখ টাকা।
মার্সিডিজ বেনজ ই-ক্লাস: কারিনা এবং সাইফ দু’জনকেই একাধিকবার মার্সিডিজ বেনজ ই-ক্লাসের সঙ্গে দেখা গেছে। ভীষণ লাক্সারি গাড়ি এটা। দাম ৫৮ লাখ ৬১ হাজার টাকা থেকে ৭২ লাখ ৮৫ হাজার টাকা।
ল্যান্ড রোভার রেঞ্জ রোভার: সেলিব্রিটি মহলে রেঞ্জ রোভার ভীষণ জনপ্রিয়। শহরের বাইরে গেলে সাইফ-কারিনা জুটি সাধারণত এই গাড়িটিই ব্যবহার করে থাকেন। এর দাম ১ কোটি ৬৬ লাখ টাকা।
হন্ডা সিআর৭: কারিনা আর সাইফের এই গাড়িটি সাধারণত মেয়ে সারা আলি খান ব্যবহার করে। দাম ২৭ লাখ টাকা থেকে ৩০ লাখ টাকার মধ্যে।

No comments:

Post a Comment

Post Top Ad