বলিউড তারকাদের প্রিয় চলচ্চিত্র - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 3 September 2018

বলিউড তারকাদের প্রিয় চলচ্চিত্র


সোনম কাপুরের সেই খেলাটার কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। যেখানে একটি পোস্ট লিখে নিজের প্রিয় সাহিত্যভিত্তিক সিনেমার নাম লেখার জন্য সোনম নিজের বোন রিয়া কাপুর, ভাই অর্জুন কাপুর আর সহকর্মী প্রিয়াঙ্কা চোপড়াকে ট্যাগ করেছিলেন। ওই নামে এ তালিকায় সর্বশেষ সংযোজন হলেন ক্যাটরিনা কাইফ।
গতকাল শনিবার রিয়া কাপুর দ্বারা মনোনীত হন ক্যাটরিনা। যেখানে তিনি তাঁর প্রিয় একটি সাহিত্য থেকে অনুপ্রাণিত সিনেমার কথা জানান। ১৯৯৬ সালের আমেরিকান যুদ্ধবিষয়ক সিনেমা ‘দি ইংলিশ পেশেন্ট’ মাইকেল অন্ডাটজের উপন্যাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল।
ক্যাটরিনা এর পরের ব্যাটন তুলে দিয়েছেন অভিনেতা বরুণ ধাওয়ানের হাতে। ক্যাটরিনা লিখেছেন, সাহিত্য থেকে অনুপ্রাণিত একটি অসাধারণ সিনেমা ‘দ্য ইংলিশ পেশেন্ট’। বরুণের কোনটা পছন্দ জানতে আগ্রহী।
‘জিও মামি’ (Jio Mami) উৎসবের ‘শব্দ থেকে পর্দা’ আয়োজনটির ব্র্যান্ড অ্যাম্বাসাডর সোনম কাপুর কয়েকদিন আগেই করেছেন উৎসবের প্রচারমূলক কার্যক্রমের অংশ হিসেবে বিষয়টি নিয়ে নাড়াচাড়া শুরু করেছেন।
সংবাদ সংস্থা পিটিআই-এর সঙ্গে সাক্ষাৎকারে সোনম বলেন, চলচ্চিত্র অভিযোজন শিল্পের জন্য একটি ‘গুরুত্বপূর্ণ বাজার’। তিনি আরো বলেন, আমার সত্যিই খারাপ লাগে যে তরুণ প্রজন্মের অনেকেই কিন্তু বই পড়ছে না। আমরা এই বিষয়টাই সামনে আনতে চাইছি যে বই থেকেই কিন্তু প্রচুর সিনেমার গল্প উঠে আসতে পারে।
সোনম কাপুরের পছন্দের সাহিত্যনির্ভর ছবি আর কোনোটি নয়, মারিও পুজোর বিখ্যাত উপন্যাস গডফাদার উপন্যাস অবলম্বনে একই নামের বিখ্যাত ছবি ‘গডফাদার’। ১৯৭২ সালে হলিউডের এই ক্রাইম ড্রামাটি বিখ্যাত পরিচালক ফ্রান্সিস ফোর্ড কপোলা কর্তৃক নির্মিত।রোসালিন্ড ওয়েসম্যানের ২০০২ সালে প্রকাশিত নন-ফিকশন সেলফ-হেল্প বই ‘কুইন বী’স অ্যান্ড ওয়ানাবেস’ অবলম্বনে ২০০৪ সালে নির্মিত টিনএজার কমেডি ছবি ‘মিন গার্লস’ সোনমের বোন রিয়া কাপুরের প্রিয় ছবি।
আর গিলিয়ান ফ্লিনের কালজয়ী উপন্যাস ‘গন গার্ল’-এর ওপর নির্মিত একই নামের ছবি অর্জুন কাপুরের প্রিয় সাহিত্যনির্ভর ছবি। ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত এই সাইকোলজক্যিাল থ্রিলারটির পরিচালক ছিলেন ডেভিড ফিঞ্চার।
এবার অংশুলা কাপুরের কথা। তাঁর প্রিয়া সাহিত্যনির্ভর ছবি ক্যাথরিন স্টকেটের উপন্যাস ‘দ্য হেল্প’ অবলম্বনে একই নামে পরিচালক টেট টেইলরের পিরিয়ড ড্রামা।
তবে জাহ্নবীর প্রিয় ছবিটি কিন্তু কোনো উপন্যাস অবলম্বনে নয়। এটি একটি নাটক, যা পরে চলচ্চিত্রে রূপ নেয়। আর নাম ‘আ স্ট্রেচার নেমড ডিজায়ার’। ১৯৪৭ সালে পুলিৎজার পুরস্কারজয়ী নাটকটি ৪ বছর পর একই নামে ছবিতে রূপান্তরিত হয়। নাটকটির রচয়িতা টেনেসি উইলিয়ামস আর ছবিটি নির্মাণ করেন এলিয়া কাজান। উল্লেখ্য, ছবিটির চিত্রনাট্যও টেনেসির।
তবে, প্রিয়াঙ্কা চোপড়া ও বরুণ ধাওয়ান এখন পর্যন্ত তাঁদের প্রতিক্রিয়া জানাননি। আমরা তাঁদের উত্তরগুলো দেখার অপেক্ষায় রয়েছি।
সূত্র : এনডিটিভি

No comments:

Post a Comment

Post Top Ad