‘ম্যানেজার আমাকে বিছানায় পেতে চেয়েছিল’ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 3 September 2018

‘ম্যানেজার আমাকে বিছানায় পেতে চেয়েছিল’


শোবিজ তারকাদের মধ্যে যৌন হেনস্তার কথা নতুন নয়, এর আগেও বহুবার এমনটা শোনা গেছে। হলিউড প্রযোজক হার্ভে ওয়েনস্টাইনের যৌন কু-কীর্তি ফাঁস হওয়ার পর থেকেই একে একে মুখ খুলতে শুরু করেন বড় বড় অনেক তারকা অভিনেত্রীরা। এরকম বলিউডের পর্দাও ফাঁস হয়েছে! সে তালিকায় সাম্প্রতিক সময়ে বলি অভিনেত্রী স্বরা ভাস্কর-এর নাম সংযোজন হয়েছে।
স্বরা জানিয়েছেন, ক্যারিয়ারের শুরুর দিকে তাকেও কি রকম যৌন হেনস্তার মুখে পড়তে হয়েছিল।
বলিউডের এই আবেদনময়ী অভিনেত্রী জানান, কোনো এক প্রযোজকের ম্যানেজার তাকে বিছানায় পেতে চেয়েছিল। এমনকি, তাকে চুমু খেতে চেয়েছিল।
স্বরা কথা মতে, এক ব্যক্তি একবার তাকে তার বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করেছিলেন। স্বরা ভেবেছিলেন এমন তো কত লোকজনই করেন। কিন্তু, এই ব্যক্তিকে স্বরা ভাস্কর চিনতেন না কিংবা তার সম্পর্কে জানতেনও না। চেনা নেই, জানা নেই, তাহলে তো আর এমনি এমনি কেউ কারো কাছ থেকে বাড়ির ঠিকানা চায় না? তার উপর ওই ব্যক্তি নাকি নিজের পরিচয় দিয়েছিল সে কোনো এক বড় প্রযোজকের ম্যানেজার। সেখানেই খটকা লেগেছিল অভিনেত্রী স্বরার। এখানে শেষ নয়, ওই ব্যক্তি নাকি তার নিজের গণ্ডীর বাইরে গিয়ে সে স্বরাকে ইমপ্রেস করার চেষ্টা করেছিল।
স্বরা বলেছেন, ‘প্রযোজকের ম্যানেজার পরিচয় দেয়া ওই লোকটি আমার কানে চুমু খেতে চেয়েছিল। আবার লাভ ইউ-ও বলেছিল। আমাকে বিছানায় পেতে চেয়েছিল। আমি পাত্তা দিইনি।’
যদিও এমন বিব্রতকর পরিস্থিতিতে আগেও এই আবেদনময়ী অভিনেত্রীকে পড়তে হয়েছিল।
এর আগে স্বরা জানিয়েছিলেন, কোনো এক প্রত্যন্ত অঞ্চলে আউটডোর শুট চলছিলেন তিনি। সেখানেই পরিচালক তাকে দিনভর নজরে রাখতেন। রাতে ফোনও করতেন। প্রথম দিকে সেসব মেনেও নিয়েছিলেন স্বরা। কিন্তু হিতে বিপরীত হল। এরপর একেবারে যৌন ইঙ্গিতে নেমে আসেন ওই পরিচালক। অভিনেত্রীকে একদিন ডিনারে নিমন্ত্রণ করেন বলেও জানান স্বরা।
একদিন তো সিনেমার দৃশ্য নিয়ে আলোচনার জন্য রাতে হোটেলের ঘরে ডেকে পাঠান তাকে। আর একদিনের পরিস্থিতি তো খুবই ভয়াবহ রুপ নেয়। পরিচালক মদ্যপ অবস্থায় নিজেই অভিনেত্রীর ঘরে চলে এসেছিলেন। ওই অবস্থায় তাকে জড়িয়ে ধরতে চাইছিলেন। বলিউড ইন্ডাস্ট্রিতে তখন তিনি একেবারেই অপরিচিত মুখ। ওই ভয়াবহ পরিস্থিতি অবশ্য কৌশলে এড়িয়েছিলেন স্বরা।
এই ঘটনার পর থেকে শুট শেষ হলেই ঘরে ঢুকে আলো নিভিয়ে দিতেন তিনি। অন্ধকার ঘরে বসেই নিজের মেকআপ তুলতেন স্বরা। এ সময় পরিচালক ভাবতেন, বোধহয় ঘুমিয়ে পড়েছেন স্বরা।

No comments:

Post a Comment

Post Top Ad