গর্ভে সন্তান নিয়েই ক্যাটওয়াক এদের! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 17 September 2018

গর্ভে সন্তান নিয়েই ক্যাটওয়াক এদের!

গর্ভে সন্তান নিয়েই ক্যাটওয়াক!
বেশিরভাগ সময় শুটিংয়ের ব্যস্ততায় কাটে বলিউড অভিনেত্রীদের। এমনকি অনেকের ক্ষেত্রে গর্ভবতী হয়েও শুটিং করার নজিরও আছে। আবার অনেক অভিনেত্রী গর্ভধারণকে ক্যারিয়ারে বাড়তি অসুবিধা মনে করে সন্তান দত্তক নিয়েছেন। তবে জানা যাক এমন কয়েকজন বলিউড তারকার কথা, যাঁরা গর্ভে সন্তান নিয়ে র‍্যাম্পের মঞ্চে হেঁটে প্রমাণ করছেন, অন্তঃসত্ত্বা হওয়া কোনো প্রতিবন্ধকতা নয়।
নেহা ধুপিয়া
স্বামী অঙ্গদ বেদী আগেই নেহার অন্তঃসত্ত্বার খবর প্রকাশ করে চমকে দিয়েছেন ভক্তদের। তবে সবচেয়ে বড় চমক অপেক্ষা করেছিল চলতি বছর অনুষ্ঠিত হওয়া ‘ল্যাকমে ফ্যাশন উইক’র মঞ্চে। সেখানে নেহাকে অন্তঃসত্ত্বা অবস্থায় হাঁটতে দেখে দর্শকদের চোখ ছানাবড়া হয়ে যায়। র‌্যাম্পে নেহাকে সঙ্গ দিয়েছেন তাঁর স্বামী অঙ্গদও। শেরওয়ানি পরিহিত অঙ্গদকে হাঁটতে দেখা গিয়েছিলো নেহার পাশে। অন্তঃসত্ত্বা অবস্থায় র‍্যাম্পে হাঁটার প্রসঙ্গে নেহা বলেন, ‘আজ এই হাঁটা আমার জন্য সবচেয়ে স্মরণীয়। আমি খুবই খুশি, কারণ আমার এই মাতৃত্ব আমি পুরোপুরি উপভোগ করতে পারছি। র‍্যাম্পে হাঁটার মুহূর্ত ভিডিওতেও ধারণ করা হয়েছে। আমি আমার সন্তানকে দেখিয়ে বলতে পারব, ভূমিষ্ঠ হওয়ার আগেই র‍্যাম্পে তার অভিষেক হয়ে গেছে। এই অনুভূতির তুলনা হয়না।
মীরা রাজপুত
শহীদ কাপুরের স্ত্রী মীরা রাজপুতের অন্তঃসত্ত্বা হওয়ার খবর ঘুণাক্ষরেও কেউ টের পায়নি। কিন্তু ২০১৬ সালে ‘ল্যাকমে ফ্যাশন উইক’র দৌলতে তা প্রকাশ্যে আসে। গোলাপি রঙের আনারকলি পোশাক পরে মঞ্চে উঠেই বারবার পেট ঢেকে ট্রলের শিকার হন মিরা।
কারিনা কাপুর খান
তৈমুরকে গর্ভধারণের সময় একদিনও মাতৃত্বকালীন ছুটি নেননি তিনি। ছবির শুটিং, ফটোশ্যুট থেকে শুরু করে, অন্তঃসত্ত্বা অবস্থায় র‍্যাম্পে হাঁটার মতো সাহস দেখিয়েছেন কারিনা। তাঁর ক্ষেত্রেও সেই ‘ল্যাকমে ফ্যাশন উইক’ ২০১৬’র মঞ্চ। সাইফ আলী খানের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও পেশার প্রতি ভালোবসা থেকে র‍্যাম্পে হেঁটেছেন এই বলিউড ডিভা।
মালাইকা আরোরা
অন্যদের মতো এই ট্রেন্ডে গা ভাসিয়েছেন আরেক বলিউড অভিনেত্রী মালাইকা আরোরাও। ২০০২ সালে ‘ল্যাকমে ফ্যাশন উইক’র মঞ্চে অন্তঃসত্ত্বা অবস্থাতেই র‍্যাম্প কাঁপিয়েছেন ‘ছাঁইয়া ছাঁইয়া’ খ্যাত এই তারকা।
লারা দত্ত
মিস ইউনিভার্সদের মূল প্ল্যাটফর্মই হচ্ছে র‍্যাম্প। তাই অন্তঃসত্ত্বা অবস্থাতেও র‍্যাম্পে হাঁটার মতো নজির গড়েছেন সাবেক এই ‘মিস ইউনিভার্স’। নিজের পেশার প্রতি আবেগ থেকেই ২০১১  সালে ‘ইন্ডিয়া ইন্টারন্যাশনাল জুয়েলারি উইক’র মঞ্চে এই কীর্তি গড়েছেন লারা।

No comments:

Post a Comment

Post Top Ad