প্রথম কুপ্রস্তাবে ঘাবড়ে গিয়েছিলেন এই অভিনেত্রী! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 17 September 2018

প্রথম কুপ্রস্তাবে ঘাবড়ে গিয়েছিলেন এই অভিনেত্রী!

কাস্টিং কাউচের কথা আগেই জানিয়েছিলেন রাধিকা আপ্টে। বলেছিলেন, তাকে ওই রকম পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে। অশালীন প্রস্তাবও পেতে হয়েছে। কিন্তু তা অনেক আগের ব্যাপার। এখন তিনি নামী অভিনেত্রী। ফলে স্ট্রাগলিং পিরিয়ডে যার মুখোমুখি হয়েছিলেন, তা যে এখন তার সঙ্গে হবে না, সেটাই স্বাভাবিক। তবুও সম্প্রতি এমনই এক অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল তাঁকে। বলেছেন রাধিকা আপ্টে।

জানান, যদি কখনও মাঝরাতে সমস্যা হয়, সাহায্যের জন্য রাধিকা তাকে ডাকতে পারেন। দরকার পড়লে রাতে রাধিকার ঘরে গিয়ে তার পিঠে ম্যাসাজ করে দিতেও প্রস্তুত ছিলেন সেই ব্যক্তি। এমন প্রস্তাব পেয়ে স্বভাবতই হতভম্ব হয়ে যান রাধিকা।তখন তার শুটিং চলছিল। দিনরাত শুটিংয়ে বিশ্রাম সেভাবে হচ্ছিল না। ফলে ক্লান্ত হয়ে পড়েছিলেন রাধিকা। এমনই একদিন দিনভর শুটিংয়ে পরিশ্রান্ত রাধিকা নিজের ঘরে ফিরছিলেন। লিফটে তার সঙ্গে ছিলেন একজন পুরুষসঙ্গী। তিনিও ছবিরই ক্রু ছিলেন। কিন্তু রাধিকার সঙ্গে তাঁর তেমন কথাবার্তা হত না। লিফটে তিনি হঠাৎ রাধিকার সঙ্গে কথা বলেন।
পরের দিন গোটা ঘটনার কথা তিনি ছবির নির্মাতাদের জানান। তারা ওই ব্যক্তির সঙ্গে দেখা করেন। পরে রাধিকা জানতে পারেন, এমন ঘটনা ওখানে খুব স্বাভাবিক। এটা তাদের সংস্কৃতির মধ্যেই পড়ে। রাতবিরেতে কোনও মহিলাকে কুপ্রস্তাব দেওয়ার মতো ঘটনা এটা নয়। বরং তারা সবার খেয়াল রাখতে চায়। তাই এমন প্রস্তাব দেয়।
অভিনেত্রীকে কোনওভাবে ওই ব্যক্তি অপ্রস্তুতে ফেলতে চাননি। বিষয়টি জানার পর তিনি রাধিকার কাছে এসে ক্ষমাও চেয়ে যান। তাতে আবার আরও অপ্রস্তুতে পড়ে যান অভিনেত্রী।
তবে রাধিকার এমন মনোভাবেও দোষের কিছু নেই। কর্মস্থলে মহিলাদের কুপ্রস্তাব দেওয়াটা এখন পানিভাতে পরিণত হয়েছে। বিশেষত ফিল্ম ইন্ডাস্ট্রিতে তো এর রমরমা আরও বেশি। তাই হঠাৎ এমন প্রস্তাব পেয়ে খুব ঘাবড়েই গিয়েছিলেন তিনি।

No comments:

Post a Comment

Post Top Ad