এটিএম লুঠ: লক্ষাধিক টাকা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 13 September 2018

এটিএম লুঠ: লক্ষাধিক টাকা


চাঁদনী: পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থানা এলাকায় একটি এটিএম ভেঙে লুঠ হয়ে গেল লক্ষাধিক টাকা। বৃহস্পতিবার সকালে ঘটনাটি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, ভগবানপুরের কলাবেড়িয়ায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম ভেঙে সমস্ত টাকা লুঠ করে নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা।
এটিএমের টাকা ভরা হয় যে অংশে সেই জায়গার কেবিনেট রীতিমত চাপ দিয়ে ভেঙে সমস্ত টাকা লুঠ হয়েছে। এই এটিএমে কোনও সুরক্ষা কর্মী না থাকায় কোনও প্রতিরোধ ছাড়াই টাকা লুঠ করে পালিয়েছে দুষ্কৃতীরা।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। খবর দেওয়া হয়েছে ব্যাঙ্কের স্থানীয় শাখায়। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। কে বা কারা এই কান্ড ঘটিয়েছে তা তদন্ত করে দেখছে পুলিশ। তবে এটিএমে কত টাকা ছিল, সে বিষয়ে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি।

No comments:

Post a Comment

Post Top Ad