রবিকে ইতিহাস স্মরণ করতে বললেন গাভাস্কার - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 8 September 2018

রবিকে ইতিহাস স্মরণ করতে বললেন গাভাস্কার

সাউদাম্পটন টেস্টে ভারতের বিপক্ষে ৬০ রানের জয় পায় ইংল্যান্ড। এই জয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে এক ম্যাচ হাতে রেখেই ৩-১ ট্রফি জিতে নেয় ইংলিশরা। শুক্রবার (০৭ সেপ্টেম্বর) বিকেলে ওভালে শুরু হয় নিয়মরক্ষার ভারত ও ইংল্যান্ড শেষ টেস্ট।

অনেকেই বলছেন, নিজের পিঠ বাঁচাতে আগ বাড়িয়ে এমন বড় কথা বলে ফেলেছেন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী। না হলে পরিসংখ্যান না ঘেঁটে আগে থেকে কেউ এমন কথা বলে ফেলেন নাকি। শাস্ত্রী বুঝতে পারেননি বোধ হয়, তার না ভেবে, না বুঝে বলা এমন কথা বিতর্কের সৃষ্টি করতে পারে। বাস্তবে হলও তাই। শাস্ত্রীর বলা এমন কথাগুলো সুনীল গাভাস্কারের কানে যেতেই তিনি তাকে ইতিহাস স্মারণ করিয়ে দিলেন।ওভালে নামার আগে যথেষ্ট হতাশ দেখা ছিলেন ভারতের কোচ রবি শাস্ত্রীকে। বলেছিলেন, সিরিজ ভারতের পক্ষে ৩-১ বা ২-২ হতে পারতো। টেস্টে সিরিজ হারেরও পর শাস্ত্রীর দাবি, শেষ ১৫-২০ বছরের মধ্যে বিদেশের মাটিতে দাপট দেখানো এটাই সেরা ভারতীয় দল।
২০০৭ সালে রাহুল দ্রাবিড়ের নেতৃত্বাধীন ভারতীয় দল ইংল্যান্ডের মাটিতে সিরিজ জিতেছিল। ২০০৫ সালে রাহুল দ্রাবিড় ক্যাপ্টেন থাকাকালীন ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজে সিরিজ জিতেছিল। রবি শাস্ত্রী এসব পরিসংখ্যান ভুলে গেলেন নাকি মনে রেখেও জেনেবুঝে তিনি এই ভারতীয় দলকে সেরা বললেন। তা বলা মুশকিল। তবে শাস্ত্রীর এমন মন্তব্য বেজায় বিতর্ক তৈরি করল।
ভারতীয় কোচের এমন মন্তব্যের ২৪ ঘন্টার মধ্যেই আসরে নেমে পড়েন গাভাস্কার। একসময় শাস্ত্রীর সতীর্থ ও ক্যাপ্টেন ছিলেন তিনি। সেই গাভাস্কার বলেন, এর আগেও আমরা ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়ায় জিতেছি। তবে হ্যাঁ, দীর্ঘদিন আমরা শ্রীলঙ্কায় জয় পাচ্ছিলাম না। ভারতের এই দলটা শ্রীলঙ্কায় বহু প্রতিক্ষীত জয়ের স্বাদ দিয়েছে। আটের দশকের ভারতীয় দল ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজে জিতেছে। রাহুল দ্রাবিড় দেশকে সিরিজ জিতিয়েছে বিদেশে। ক্যাপ্টেন হিসাবে রাহুলকে আমরা অনেকেই খুব একটা মনে রাখিনি। কিন্তু ওর এমন সাফল্যের কথা ভুললে চলবে না।

No comments:

Post a Comment

Post Top Ad