ছেলে বা মেয়ে যাই হোক তা নিয়ে ভাবছেন না সানিয়া - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 30 September 2018

ছেলে বা মেয়ে যাই হোক তা নিয়ে ভাবছেন না সানিয়া

প্রথমবারের মতো মা হতে চলেছেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। গত এপ্রিল মাসেই নিজের টুইটারে সুখবরটি দিয়েছিলেন সানিয়া।ভক্তদের এ নিয়ে কৌতূহল কম নয়। ভক্তদের উদ্দেশ্যে নিজের ফেসবুক ও টুইটারে এ বিষয়ে নানা পোস্ট দিয়ে যাচ্ছেন সানিয়া।তবে নেটিজেনদের একাংশ সানিয়াকে তীর্যক মন্তব্য করেন সবসময়। সে সব প্রশ্নের পাল্টা জবাবও দেন তিনি। অনেকটা কোর্টে যেভাবে বল রিপ্লাই দিয়ে খেলেন ঠিক সেভাবেই।
সম্প্রতি সানিয়া মির্জাকে প্রশ্ন করা হয়- ছেলে চাইছেন নাকি মেয়ে? উত্তরে সানিয়া বলেন, ‘ছেলে বা মেয়ে, আমার কাছে কোনো ফ্যাক্টর নয়। অনেক হবু মায়ের কাছে হয়তো এটি ভাবনার বিষয়। আমি আপাতত আমার আগত সন্তানের সুস্বাস্থ্য নিয়ে ভাবছি।’
সন্তান যেন সুস্থভাবে পৃথিবীতে আসে এ মুহূর্তে সে বিষয়টি নিয়েই চিন্তিত বলে জানান ভারতীয় টেনিসকন্যা।
গর্ভের সন্তানের লিঙ্গ নির্ধারণ নিয়ে ভারতীয় সমাজে একটি ট্যাবু রয়েছে জানিয়ে সানিয়া বলেন, ‘ছেলে হোক বা মেয়ে। তাই আমার সন্তানের লিঙ্গ নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই।’
এ সময় সানিয়া আরও জানান, ‘তার নিজের পরিবারে কখনও ছেলেমেয়ে আলাদা চোখে দেখেনি বলেই তিনি আজ সানিয়া মির্জা হতে পেরেছেন।’ ছেলে হোক মেয়ে হোক সন্তানকে একই ভাবে সমর্থন দেবেন বলে জানান তিনি।

No comments:

Post a Comment

Post Top Ad