এই বিষয়ে অনেকের জানা নেই তাই আজকে মহিলাদের কন্ডোমের পরিচয় এবং সুবিধা সম্পর্কে জানাব। এমনও অনেকে রয়েছে যে, যিনি বা যারা জানেন না মহিলাদেরও কন্ডোম আছে !! বিষয়টা মহিলাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
মহিলাদের কন্ডোম ইংরেজি ( Female Condom) প্রধানত যৌনসঙ্গমকালে মহিলার সঙ্গী দ্বারা ব্যবহৃত এক প্রকার জন্মনিরোধক বস্তু। এটি মূলত গর্ভাধারন ও গনোরিয়া, সিফিলিজ ও এইচআইভি-এর মতো যৌনরোগের প্রতিরোধক হিসেবে ব্যবহৃত হয়। ল্যাস্সি হেসেল এটি আবিস্কার করেন।
যৌনসঙ্গমকালে এটি নারীসংগীর যৌনাংগে পরিধান করা হয় এবং এসময় এটি পুরুষের বীর্যকে স্ত্রী যোনিতে প্রবেশে বাধা দেয় ফলে পুরুষের বীর্যের শুক্রাণুসমূহ মহিলার ডিম্বাণুকে নিষিক্ত করতে পারে না।
এছাড়া এটি পায়ুসঙ্গমকালে গ্রাহক সংগী দ্বারা পরিধান হতে পারে। মহিলাদের এই কন্ডোম পাতলা, ঢিলা, নমনীয় আবরন এবং এর দুই প্রান্তে দুটি রিং বিদ্যমান।
মহিলাদের কন্ডোম ব্যবহারের মাধ্যমে মহিলারা তাদের যৌনস্বাস্থ্যকে নিজ নিজ পছন্দের ও ইচ্ছানুযায়ি নিয়ন্ত্রনে রাখতে পারেন। এই কন্ডোম ব্যবহারের মাধ্যমে মহিলা সংগীটি নিজেকে গর্ভধারন থেকে রক্ষা করতে পারে, যখন পুরুষ সঙ্গী পুরুষের কন্ডোম ব্যবহারে অনিচ্ছুক থাকে।
এছাড়া অনেক ক্ষেত্রে মহিলা এই ধরনের কন্ডোমের ব্যবহার পুরুষ সঙ্গীকে সাধারন কন্ডমের তুলনায় অধিক পুলকিত করতে সক্ষম হয়।
এটি আলার্জি নিরোধী এবং যাদের রাবার ল্যাটেক্স ব্যবহারে সংক্রমনের সম্ভাবনা রয়েছে তাদের জন্য উপযোগী। এই কন্ডোম সংগমের বহু সময় পূর্বেই পরিধান করা যায়। পুরুষদের কন্ডোমের ন্যায় এটি পুরুষাংগের উত্থানের জন্য অপেক্ষা করতে হয় না বা বীর্যস্থলনের সাথে সাথে বের করে নেওয়ার প্রয়োজন পড়ে না।
এটি আঁটসাঁট নয় এবং শরীরের তাপমাত্রার সাথে সাথে এর উপাদানের তাপমাত্রা পরিবর্তিত হয়। এছাড়া এটি সংস্পর্শের মাধ্যমে ছড়ায় এমন যৌনরোগ থেকে সুরক্ষা দেয় বলে অনেক গবেষনায় দেখা গেছে।

No comments:
Post a Comment