নতুন ছবিতে ঋতুপর্ণের চরিত্রে প্রসেনজিৎ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 5 September 2018

নতুন ছবিতে ঋতুপর্ণের চরিত্রে প্রসেনজিৎ

ঋতুপর্ণ ঘোষ নামটির সাথে জড়িয়ে আছে হাজারো আলোচনা-সমালোচনা, তর্ক-বিতর্ক, ভালোবাসা-ঘৃণা, প্রাপ্তি-অপ্রাপ্তির গল্প। বাংলা সিনেমার জগতে তার পদচারণা ছিল বীরের মতো। ভারতীয় বাংলা চলচ্চিত্র, বিশেষ করে আর্ট ফিল্মে একটি অন্য মাত্রা যোগ করেছিলেন ।
প্রয়াত এই গুণী শিল্পীর চরিত্রে টলিউড সুপার স্টার প্রসেনজিৎ অভিনয় করতে যাচ্ছেন বলে গুঞ্জন উঠেছে। ছবিটি যৌথভাবে প্রযোজনা করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও নিশপাল সিং। শিগগিরই কৌশিক ও প্রসেনজিৎ টিম ছবির অফিসিয়াল ঘোষণা করবেন বলেও জানা গেছে।
সম্প্রতি ঋতুপর্ণের জন্মদিন উপলক্ষে নিজের ইনস্টাগ্রামে একটি পোস্টকার্ডের ছবি পোস্ট করেন প্রসেনজিৎ। যাতে লেখা ‘জ্যেষ্ঠপুত্র’। পাশের পাতায় নাম রয়েছে ঋতুপর্ণ ঘোষের। আর নীচেই লেখা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নাম। আর সবশেষে কৌশিক গঙ্গোপাধ্যায়।
জানা গেছে, ঋতুপর্ণ ঘোষকে ট্রিবিউট জানিয়ে চিত্রনাট্য লিখছেন পরিচালক কৌশিক। যা তিনি বহুবার বলেছেন। শোনা যাচ্ছে, সেই চিত্রনাট্য লেখার কাজ শেষ। শিগগিরই শুরু হবে এই ছবির শ্যুটিং। যেখানে প্রসেনজিৎকে দেখা যাবে ঋতুপর্ণ ঘোষের চরিত্রে।

No comments:

Post a Comment

Post Top Ad