কেমন আছেন ইমনরাণী? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 11 September 2018

কেমন আছেন ইমনরাণী?

কোথায় আছেন 'পাখি'?
‘বোঝে না সে বোঝে না’র ‘পাখি’ কিংবা ‘কুসুমদোলা’ র ‘ইমন’ জনপ্রিয়তায় কলকাতা ছাড়িয়ে বাংলাদেশেও পেয়েছেন পরিচিতি। জনপ্রিয়তার বেগ এতই ছিল। পোষাকের নামও ‘পাখি’ বের হয়েছিল। ‘পাখি’ নামে তাকে বেশিরভাগ মানুষ জানলেও আসল নাম মধুমিতা চক্রবর্তী।
সদ্য শেষ হয়েছে ‘কুসুম দোলা’ ধারাবাহিক। এখন কী করছেন মধুমিতা? কী ভাবে দিন কাটছে তাঁর? ধারাবাহিকের শুটিং শেষ করেই দিন কয়েকের জন্য পারিবারিক প্রয়োজনে মুম্বাই গিয়েছিলেন। কলকাতায় ফিরে নিজেকে পরিবর্তন করে ফেলেছেন। চুল কেটে এখন যেন এক অন্য মধুমিতা।
পরিকল্পনা করেছেন এই মুহূর্তে আর মেগা করবেন না। কারণ? ২০১১-এ ‘সবিনয় নিবেদন’ দিয়ে টেলিভিশনে যাত্রা শুরু। এতদিন পর্যন্ত টানা অভিনয়। হয়তো মাঝে কখনও তিনমাস, কখনও বা দু’মাসের গ্যাপ নিয়েছেন। কিন্তু তারপরও তো কোন এক ধারবাহিকে ঢোকেন তো খবর নেই।
অন্য কিছু মানে?মধুমিতার নিজস্ব প্রোডাকশন হাউজ রয়েছে। সেখানে যুক্ত তাঁর স্বামী সৌরভও। বিভিন্ন ওয়েব সিরিজ তৈরি করেন তাঁরা। আপাতত সেই প্রোডাকশন হাউজে আরও বেশি করে সময় দিতে চান মধুমিতা।
আর অভিনয়? ওয়েব সিরিজের সঙ্গে সিনেমারও অফার রয়েছে। অনেকে বলছেন এবার সংসারী হবেন। অনেকে বলছেন সন্তান নেয়ার প্ল্যান করছেন। তবে মধুমিতা চাইছেন একান্ত নিজেকে কিছুটা সময় দিতে।

No comments:

Post a Comment

Post Top Ad