রাজ্যে ক্রমশ বাড়ছে ডেঙ্গুর থাবা৷ ডেঙ্গু সচেতনতা বাড়াতে প্রশাসনের পাশাপাশি এবার পথে নামলো বিভিন্ন ক্লাবগুলি। মঙ্গলবার উত্তর দমদম পৌরসভার ৩ নং ওয়ার্ডের আমরা সবাই ক্লাবের পক্ষ থেকে ডেঙ্গু সচেতনতা বাড়াতে এক পদযাত্রার আয়োজন করা হয়।
এই পদযাত্রায় অংশ গ্রহণ করেন উত্তর দমদম পৌরসভার পৌর প্রধান মাননীয় সুবোধ চক্রবর্তী মহাশয় , ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মাননীয়া রীতা গোস্বামী , তৃণমূলের বিভিন্ন নেতা কর্মী সহ আমরা সবাই ক্লাবের সদস্য বৃন্দ। পুরপ্রধান সহ তৃণমূলের কাউন্সিলর এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন।




No comments:
Post a Comment