‘পিংকি পুরুষ, তবে ধর্ষণে অক্ষম’ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 3 September 2018

‘পিংকি পুরুষ, তবে ধর্ষণে অক্ষম’


এশিয়াডে সোনাজয়ী ভারতীয় অ্যাথলেট পিংকি প্রামাণিককে ধর্ষণ,হুমকি ও প্রতারণার অভিযোগগুলো থেকে মুক্তি দিয়েছে কলকাতা হাইকোর্ট।খবর বিবিসির।

তার এক সঙ্গিনী পুলিশের কাছে অভিযোগ করেছিলেন যে এশিয়াডসহ নানা দেশী বিদেশী প্রতিযোগিতায় মহিলা হিসাবে যোগ দিলেও পিংকি একজন পুরুষ। পিংকি তাঁকে নিয়মিত ধর্ষণ করতেন বলেও অভিযোগ তার।
পিংকির বিরুদ্ধে প্রতারণা আর হুমকির অভিযোগও জানান ওই মহিলা সঙ্গিনী।
অভিযোগ পাওয়ার পরেই গ্রেপ্তার হন পিংকি। একই সঙ্গে পিংকির লিঙ্গ নির্ধারণের জন্য পরীক্ষা শুরু হয়।
শেষমেশ ক্রোমোজোম পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয় পিংকি মহিলা নন, পুরুষ। তবে তাঁর পক্ষে যৌন সঙ্গম করা সম্ভব নয়।
ওই রিপোর্ট পাওয়ার পরে পুলিশ আদালতে সওয়াল করে যেহেতু পিংকি পুরুষ, তাই তিনি ধর্ষণ করেছেন।
দুবছর ধরে মামলা চলার পরে শুক্রবার আদালত ওই সব অভিযোগ খারিজ করে দেয়।

No comments:

Post a Comment

Post Top Ad