অভিনব পদ্ধতিতে দেহ ব্যবসা! দেখুন - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 9 September 2018

অভিনব পদ্ধতিতে দেহ ব্যবসা! দেখুন

অভিনব পদ্ধতিতে দেহ ব্যবসা, দেখুন ভিডিওতে...!
চাঁপাইনবাবগঞ্জে লাল বোর্ডিং নামের এক হোটেলে অভিনব পদ্ধতিতে দেহ ব্যবসা চলাকালে ৩ নারীসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (অপারেশন) মো. ইদ্রিস আলী বলেন, কিছুদিন আগে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শহরের ঢাকা বাসস্ট্যান্ড সংলগ্ন লাল বোর্ডিং এ অভিনব পদ্ধতিতে দেহ ব্যবসা চলছে। এর প্রেক্ষিতে পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলামের নির্দেশনায় পুলিশের একটি টিম অভিযান চালায়।
তিনি বলেন, অভিযানে কোনো ঘরে নারী বা পুরুষের উপস্থিতি চোখে পড়েনি। পুরো হোটেল তল্লাশি চালানোর এক পর্যায়ে হোটেলের একটি রুমের সাথে এটাচ বাথরুমে ঢুকলে সন্দেহ হয়। বাথরুমে কোনো প্রকার পানি বা অন্য কোনো সামগ্রী না থাকায় সন্দেহের মাত্রা আরও বেড়ে যায়। এক পর্যায়ে টয়লেটের প্যান (কমোড) টান দিলে পুরোটাই খুলে উপরে উঠে যায়। চারকোনা ছোট প্যানের নীচ দিয়ে সুড়ঙ্গ রাস্তা। তারপরেই রয়েছে কিছু রুম। সেখানেই চলছিলো সবার অগোচরে রমরামা দেহ ব্যবসা।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান অফিসার ইনচার্জ (অপারেশন) মো. ইদ্রিস আলী।

No comments:

Post a Comment

Post Top Ad