‘আমাকে এখনও কেউ চেনে না’ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 22 September 2018

‘আমাকে এখনও কেউ চেনে না’


ব্যাক টু ব্যাক ছবি করেছেন। অভিনয়ের প্রশংসাও পেয়েছেন। কিন্তু, এখনও নিজেকে বলিউডে অচেনা বলেই মনে করছেন দক্ষিণী অভিনেত্রী তাপসী পানু। তাঁর কথায়, মানুষ এখনও তাঁকে চেনেনি।
সম্প্রতি অভিষেক বচ্চন ও ভিকি কৌশল অভিনীত মনমর্জিয়াঁয় তাপসীকে দেখা গেছে। তার আগেই পর পর সুরমা ও মুল্ক মুক্তি পেয়েছে। এক বছরে এতছবি কেন করছেন ? তাপসী বলেন, আমার মনে হয় না, আমি এখনও সেই জায়গায় পৌঁছেছি যে বছরে একটা-দুটো ছবি করলেই হবে। সত্যি বলতে, যতক্ষণ না সিনেমাপ্রেমীরা আমাকে চিনছে ততক্ষণ আমি একাধিক ছবি করা বন্ধ করব না। কারণ আমার মনে হয়, মানুষ এখনও আমাকে চেনে না।যদিও তাপসী জানাচ্ছেন, পিঙ্কের আগে আমি কোনও ছবিকে না বলিনি। তখন আমার সব সিদ্ধান্ত নিজের মনে হয়েছিল। ভুল করলেও সেটা আমারই সিদ্ধান্ত।
তবে এখন বেছে ছবি করার পক্ষেই নিজের মত দিয়েছেন। তাঁর কথায়, আমি স্টার হতে চাই। কিন্তু, তা বলে যে কোনও ছবিতেই কাজ করব না। আমি চাই দর্শক তাঁদের কষ্টের আয় দিয়ে টিকিট কেটে আসুক। কোনও সন্দেহ ছাড়াই যে ছবিটা দেখা উচিত কি না।
দক্ষিণ ভারতীয় ছবি থেকে বলিউডের সফরটা শুরু করেছিলেন চশমে বদ্দুরের রিমেক দিয়ে। এরপর একে একে বেবি, নাম শাবানা, পিঙ্ক, রানিং শাদি, দিল জঙ্গলি, জুড়ুয়া টু, সুরমা, মুল্ক- ব্যাক টু ব্যাক ছবি করেছেন তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে মনমর্জিয়াঁ।

No comments:

Post a Comment

Post Top Ad