সানি লিওনের কিসে ভয়? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 3 September 2018

সানি লিওনের কিসে ভয়?


তারকা হলেও তারা মানুষ। অন্য আট-দশজনের মতো তাদেরও আবেগ-অনুভূতি রয়েছে। খুশিতে হাসেন, দুঃখে কাঁদেন আবার অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে ভয়ও পান। বলিউড অভিনেত্রী সানি লিওনও এর ব্যতিক্রম নন। কখনো পর্দায় তিনি উষ্ণতা ছড়ান, আবার কখনো ‘রাগিনি’ হয়ে দর্শকমনে ছড়িয়ে দেন ভয়!
তবে সানি লিওন নিজেও ভয় পান। কিন্তু কিসে ভয় পান সানি? সেটা নিশ্চয়ই জানা নেই আপনার? তাহলে শুনুন, সানি লিওন ভয় পান অন্ধকারকে। অন্ধকার তার একদমই পছন্দ নয়। এজন্য রাতের বেলায়ও তিনি ঘরের আলো জ্বালিয়ে রাখেন।
শুধু সানি লিওন নয়, বলিউডের আরও অনেক তারকার বিভিন্ন জিনিসে ভয় আছে। তার মধ্যে কয়েকজনের ভয় সম্পর্কে জেনে নিই।
পর্দায় অনেকের মনেই সাহস সঞ্চার করেন বলিউড বাদশাহ শাহরুখ খান। তবে বাস্তব জীবনে তিনি নিজেও ভয় পান। তার ভয়ের কারণ হচ্ছে ঘোড়া। তিনি ঘোড়াকে ভীষণ ভয় পান।
অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ভয় পান সাপকে। মাঝেমধ্যে কোনো দড়ি দেখলেও তিনি সাপ ভেবে ভয় পেয়ে যান। অধিকাংশ নারী বিড়াল পছন্দ করলেও অভিনেত্রী বিদ্যা বালান বিড়ালকে ভয় পান।
রণবীর কাপুরের ভয় আরশোলা আর মাকড়শা। এগুলোকে যেখানেই তিনি দেখেন, ভয়ে দূরে সরে যান। রীতিমত ছোটাছুটি শুরু করেন ‘সঞ্জু’ খ্যাত এই তারকা।

No comments:

Post a Comment

Post Top Ad