ঐতিহাসিক রায় শুনেই আনন্দ-কান্নায় ভেঙে পড়লেন তারা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 6 September 2018

ঐতিহাসিক রায় শুনেই আনন্দ-কান্নায় ভেঙে পড়লেন তারা

ভারতে সমকামী কোনোভাবেই অপরাধ নয়। ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট। একই সঙ্গে বাতিল হল ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারা। শীর্ষ আদালতের এই নির্দেশ শোনা মাত্র গোটা দেশজুড়ে উৎসবে মেতে উঠেছেন সমকামী সম্প্রদায়ের মানুষজন। চলছে উৎসব। গোটা দেশের পাশাপাশি আনন্দে ফেটে পড়েছেন কলকাতার সমকামী সম্প্রদায়ের মানুষজনও।

কারণ ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারা বলছে, যদি একই লিঙ্গের মানুষ যৌন সম্পর্কে লিপ্ত হয় তাহলে তাদের যাবজ্জীবন বা দশ বছর পর্যন্ত জেল হতে পারে। সেই সঙ্গে জরিমানাও হতে পারে।ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারা অনুযায়ী একই লিঙ্গের মানুষের মধ্যে যৌন সম্পর্ক একটি অপরাধ। কিন্তু বৃহস্পতিবার (০৬ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বে পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ জানিয়ে দিল সমকামিতার অধিকার বৈধ। বিচারপতিরা সর্বসম্মতিক্রমে এই রায় দিলেন। দীর্ঘ কয়েক বছর ভারতে সমকামিতাকে অপরাধ বলেই গণ্য করা হতো।
কিন্তু আজ সেই দেশের শীর্ষ আদালত ঐতিহাসিক রায়ে জানিয়ে দিল যে, সবার সমান অধিকার রয়েছে। নিজস্ব পরিচয়ে বাঁচার অধিকারও রয়েছে। শুধু তাই নয়, রায়দানের সময় আদালত তার পর্যবেক্ষণে আরও জানিয়েছে যে, পুরানো ধ্যানধারণা বদলের সময় এসেছে।

No comments:

Post a Comment

Post Top Ad