রানের সঙ্গে নিজের বিবাহিত জীবন নিয়ে যা বললেন কোয়েল - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 24 September 2018

রানের সঙ্গে নিজের বিবাহিত জীবন নিয়ে যা বললেন কোয়েল

রানের সঙ্গে নিজের বিবাহিত জীবন নিয়ে যা বলল কোয়েল
সম্পর্ক নিয়ে বরাবর চুপচাপ কোয়েল। অন্যদের মতো ফলাও করে কিছু দেখানো তাঁর স্বভাবে নেই। তাইতো আজও টলিউডের মিস্টিরিয়াস লাভ বার্ড রানে ও কোয়েল। বিয়ের পর থেকে নিজেদের জীবন রেখেছেন আড়ালে। ক্যামেরার প্রবেশ সেখানে নেই। তাই কোথায়, কখন, তাঁরা যাচ্ছেন! জন্মদিন থেকে বিবাহবার্ষিকী একে-অপরের জন্য কী প্ল্যান করছেন সবই থাকে গোচরের বাইরে।
তবে সম্প্রতি এক সংবাদপত্রের সাক্ষাৎকার নিজের সংসারের টুকরো চালচিত্র সবার সঙ্গে শেয়ার করেছেন অভিনেত্রী। যেখানে বিয়ের পর বদলে যাওয়া জীবনের শেড গুলির কথা তিনি বলেছেন যেখানে নায়িকা বলছেন, ” বিয়ের আগে আমার এক্সপ্রেশন ছিল ইয়ে আই অ্যাম গেটিং ম্যারেড। কিন্তু বিয়ে পর সবজি টেবিলে, ফ্রিজে রাখ। খাবার খেয়েছো? কী এখনও খাওনি। কটা বাজে”! এসব করেই চলে যাচ্ছে। তবে সব বদলে গেলেও ভালবাসাটা আজও সেই একরকমই আছে।”
এদিকে হেমলক সোসাইটি’র পর ফের একবার জুটিতে ফিরছেন কোয়েল-পরম। জীবনে হেরে যাওয়ার গল্প নয়! নায়ক-নায়িকার দ্বিতীয় সফরে থাকছে অ্যাভবেঞ্চারের স্বাদ। গল্পের লেখন সৌগত বসু।
এর আগে ‘যকের ধন’ দিয়ে দর্শকদের মন জিতেছিল পরিচালক সায়ন্তন ঘোষাল। তাই পুরনো আমেজ ধরেই নতুন সফরে তিনি। ‘যকের ধন’-এর মূল দুই চরিত্রকে নিয়ে এবারও কাহিনি সাজিয়েছেন তিনি। তবে সামান্য বদল এসেছে। বিমলের চরিত্রে পরমব্রত থাকলেও বদলে গিয়েছে কুমারের মুখ। আগে এই চরিত্রে ছিলেন রাহুল চন্দোপাধ্যায়। কিন্তু অভিনেতার ডেট না মেলায়, এবার কুমার ভূমিকায় অভিনয় করবে গৌরব চক্রবর্তী। বিমল ও কুমারের সঙ্গে এই কাহিনিতেও রয়েছেন কৌশিক সেন, শান্তিলাল মুখোপাধ্যায়, কাঞ্চন মল্লিক ও রজতাব দত্ত। আর বিমলের সঙ্গী এক ডাক্তারের চরিত্রে থাকছেন কোয়েক মল্লিক।
​অন্যদিকে শোনা যাচ্ছে, নবাগত পরিচালকদের সঙ্গে কাজ করতে ময়দানে কোমড় বেঁধে নেমে পড়েছেন জিৎ। পাভেল থেকে অভিমন্যু একের পর এক পরিচালকের সঙ্গে মিটিং করে চলেছেন। যার ফল অভিমু্ন্যুর একটি চিত্রনাট্য মনে ধরেছে নায়কের। আর নায়কের ইচ্ছা এই মুভিতে তার বিপরীতে অভিনয় করুক কোয়েল।

No comments:

Post a Comment

Post Top Ad