অভিনয়ই সব l আর অভিনয়ের জন্য নগ্নতাকে সমানে আনতে অসুবিধা নেই l এবার এমনই সাহসী মন্তব্য করলেন অভিনেত্রী কোয়েল মল্লিক l সম্প্রতি এক সাক্ষাতকারে কোয়েল বলেন, ‘প্রতিদিনই আমাদের নগ্ন হতে হয় l এতে লুকোচুরির কিছু নেই l’ আর কোয়েলের ওই মন্তব্যের পর থেকেই টলিউডে বেশ গুঞ্জন শুরু হয়েছে l
ভাবছেন তো এত বলিউড নয় l কঙ্গনা রানাওয়াত কিম্বা করিনা কাপুরদের মত বি টাউনের দাপুটে অভিনেত্রীরা এসব বললেও, না হয় খুব একটা বিস্মিত হতেন না l কিন্তু, রঞ্জিত মল্লিকের কন্যার মুখে এ হেন উক্তি শুনে একটু অবাক কি লাগছে?
সাংবাদিকদের সব প্রশ্নের উত্তরের সঙ্গে স্বস্তিকার বিষয়টি নিয়েও প্রশ্ন করা হয় কোয়েলকে l স্বস্তিকর সঙ্গে সমস্যা ছিল, বর্তমানে সেটা মিটে গিয়েছে বলে জানান তিনি l ভবিষ্যতে ভাল অফার পেলে তিনি অবশ্যই স্বস্তিকার সঙ্গে অভিনয় করবেন বলেও স্পষ্ট জানিয়েছেন টলি পাড়ার ওই প্রথম সারির অভিনেত্রী l
পাশাপাশি এও জানান, স্বস্তিকা অনেক সাহসী অভিনেত্রী l তিনি অনেক খোলামেলা এবং অভিনয়েও পারদর্শী l তবে, স্বস্তিকার মত অতটা সাহসী তিনি এখনও হয়ে উঠতে পারেননি বলেই মন্তব্য করেন কোয়েল l
No comments:
Post a Comment