যেসব অপরাধে নিষিদ্ধ হলেন সাব্বির - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 2 September 2018

যেসব অপরাধে নিষিদ্ধ হলেন সাব্বির

যেসব অপরাধে নিষিদ্ধ হলেন সাব্বির...
মেধার ঝলকে তরুণরা জাতীয় দলে ঢুকছেন। পারফর্ম করে তারকা খ্যাতিও পাচ্ছেন। এদের কেউ কেউ আবার ভুল পথে হাঁটছেন। নারী কেলেঙ্কারির খবর বাংলাদেশের ক্রিকেটের আবহাওয়া গুমোট করছে বারবার। ক্রিকেটারদের একের পর এক নারী কেলেঙ্কারির ঘটনায় অবশেষে কঠোর পদক্ষেপ নিয়েছে বিসিবি।
যার শুরুটা হলো সাব্বির রহমানকে শাস্তির মধ্য দিয়ে। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছয় মাস নিষিদ্ধ হচ্ছেন এই ডানহাতি ব্যাটসম্যান। অন্যদিকে স্ত্রীকে নির্যাতন ও যৌতুকের মামলায় অভিযুক্ত মোসাদ্দেক হোসেন সৈকতকে কঠোর ভাবে সতর্ক করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
সাব্বির রহমনের অপরাধগুলো কি?
এর আগে দর্শক পেটানো এবং আম্পায়ারদের হুমকি দেওয়ার দায়ে ঘরোয়া ক্রিকেটে ছয় মাস নিষিদ্ধ ও ২০ লাখ টাকা জরিমানা করা হয় সাব্বিরকে, যার রেশ এখনো কাটেনি। এরই মধ্যেই আবার আন্তর্জাতিক ক্রিকেট থেকেও একই মেয়াদে নিষিদ্ধ হলেন এই তরুণ ক্রিকেটার। ফেসবুকে ভক্তদের প্রকাশ্যে গালি দেওয়া ছাড়াও তার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। আর অভিযোগ বেশির ভাগই নারীঘটিত।
একটি বেসরকারি টিভি চ্যানেলে এক নারীর দাবি সাব্বিরের বাসায় তাঁর নিয়মিত যাতায়াত ছিল। এমনকি সেই বাসায় অন্য মেয়েরাও নিয়মিত যাতায়াত করতেন বলে ওই নারী অভিযোগ করেন। এমনকি অনেকে মডেলও সাব্বিরের বাসায় যাতায়াত ছিল বলে জানা যায়। এছাড়াও সাব্বিরের ড্রাইভারও তাঁকে পেটানোর অভিযোগ করেছেন। সেই সঙ্গে নিয়মিত বাড়িতে মেয়েদের যাতায়াতের কথাও জানান ড্রাইভার।
কিন্তু সাব্বিরকে দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রিকেটার ভাবতেন নির্বাচকরা। বিশেষ করে ক্রিকেটের ছোট ফরম্যাটে। গত এক বছরে সাব্বির ৫ টেস্ট ম্যাচ খেলেছেন। সেখানে ব্যাট হাতে তার অবদান মাত্র ১৫.১০ গড়ে ১৫১ রান। এ সময়ে ১১টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। ১৬.০০ গড়ে করেছেন মাত্র ১৪৪ রান। আর টি২০’তে শেষ ১০ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ১৮৫ রান। গড়  ১৮.৫০ গড়ে। এখন পর্যন্ত কোনো ফরমেটেই তিনি দেখা পানি সেঞ্চুরি। ক্রিকেট বোদ্ধা ও ভক্তরা মনে করেন, সাব্বিরের এই বাজে ফর্মের পেছনে দায়ী তাঁর মাঠের বাইরের কর্মকাণ্ড। 

No comments:

Post a Comment

Post Top Ad